সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না ১ ঘন্টা আগে

দেশে প্রধানমন্ত্রী কে, বুঝে উঠতে পারি না’—জাবের ১ ঘন্টা আগে

বাড়িতে অগ্নিসংযোগ, নিরাপত্তা দিতে না পারলে দায়িত্ব ছাড়ার আহ্বান নুসরাতের ৭ ঘন্টা আগে

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অব্যাহতি দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি থেকে অব্যাহতি নিলেন,সোহেল নেয়ামত সরকার মেম্বারফেসবুকে স্ট্যাটাস দিয়ে অব্যাহতি দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি থেকে অব্যাহতি নিলেন,সোহেল নেয়ামত সরকার মেম্বার ১৪ ঘন্টা আগে

দেবিদ্বার উপজেলা পরিষদ কলোনির ৯টি রাইজারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, বকেয়া ৩২ লাখ টাকা। ১১ নভেম্বর ২০২৬
ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

বাড়িতে অগ্নিসংযোগ, নিরাপত্তা দিতে না পারলে দায়িত্ব ছাড়ার আহ্বান নুসরাতের

বন্ধুর ছায়ায় নিখোঁজ তাহসিফ! ৪ দিনের রিমান্ডে দীপ, গ্রে'প্তার রহস্যময় তরুণী দিশা

 মিরপুরে শ্রমিক আন্দো'লনের মধ্যে পুলিশের লাঠির আঘাতে রক্তাক্ত ক্যাডেট কোচিং শিক্ষক!

ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরি (অব:)-এর মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি

স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে স্বামীর দ্বিতীয় বিয়ে, কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী!

মাকে কু'পিয়ে হ'ত্যার অভিযোগ, হাতে ব'টি নিয়ে ঘরজুড়ে ছোটাছুটি মেয়ের!

মায়ের চোখের সামনেই মেয়ের ওপর নির্যা'তনের অভিযোগ, ৯ দিন আইসিইউতে লড়ে মা'রা গেলেন অন্তঃসত্ত্বা সিফাতুন!

অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা চত্বর গণহত্যা মামলার অন্যতম আসামি সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের আচরণ নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জিয়াউল আহসানের আইনবহির্ভূত, বিশৃঙ্খল ও উদ্ধত আচরণ আর কোনোভাবেই সহ্য করা হবে না।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।

তিনি জানান, এদিন শাপলা চত্বর গণহত্যা মামলায় ৪১ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারিত ছিল। কিন্তু জিয়াউল আহসান প্রথমে কারাগার থেকে আদালতে আসতে অস্বীকৃতি জানান। এ সময় কারা কর্তৃপক্ষের সঙ্গেও তিনি দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করেন চিফ প্রসিকিউটর।

পরবর্তী সময়ে বিশেষ পাহারায় তাকে ট্রাইব্যুনালে আনা হয়। তবে আদালতে আসার পথেও নানা অজুহাতে সময়ক্ষেপণ করেন বলে জানান আমিনুল ইসলাম। তার ভাষ্য অনুযায়ী, কখনো হাতকড়া পরতে আপত্তি, কখনো রাস্তায় খাবার খাওয়া কিংবা ওয়াশরুমে যাওয়ার কথা বলে বিলম্ব করেন জিয়াউল আহসান।

চিফ প্রসিকিউটর আরও বলেন, একজন আসামির এমন আচরণের কারণে নির্ধারিত সময়ের চেয়ে অনেক দেরিতে শুনানি শুরু করতে হয়েছে। আদালত যেভাবে নির্দেশ দেবেন, প্রত্যেক আসামিকে সেভাবেই আদালতে হাজির হতে হবে। এ ক্ষেত্রে কোনো আসামি নিজের ইচ্ছামতো নিয়ম নির্ধারণ করতে পারবেন না।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা চলছে।

এদিন অভিযোগ গঠনের শুনানিতে প্রসিকিউশন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানায়। পরবর্তী শুনানির জন্য ১৬ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।

এদিকে, জিয়াউল আহসানের আচরণ নিয়ে চিফ প্রসিকিউটরের এই কঠোর অবস্থান আদালতের কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখার বিষয়টি নতুন করে আলোচনায় এনেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল