ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরি (অব:)-এর মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি
ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরি (অব:)-এর মরদেহ উদ্ধারের ঘটনায় এক্স-ফোর্সেস এ্যাসোসিয়েশন গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করছে। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
গতকাল, ২৮ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা ৩০ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে উত্তরখান থানাধীন রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদীতে একটি মরদেহ ভাসমান অবস্থায় থাকার খবর পাওয়া যায়। পরবর্তী সময়ে টঙ্গী নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং মরদেহ মর্গে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করে।
এই মৃত্যু স্বাভাবিক, দুর্ঘটনাজনিত, নাকি হত্যাকাণ্ডের ফল—তা নির্ধারণে অবিলম্বে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাচ্ছে এক্স-ফোর্সেস এ্যাসোসিয়েশন। তদন্তের আগে কোনো সিদ্ধান্তে উপনীত না হয়ে ঘটনার প্রতিটি দিক গুরুত্বের সঙ্গে অনুসন্ধান করতে হবে। ময়নাতদন্ত প্রতিবেদন, উদ্ধারকৃত আলামত এবং সংশ্লিষ্ট তথ্যপ্রমাণ যথাযথভাবে সংরক্ষণ ও পর্যালোচনার মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ দ্রুত উদ্ঘাটন করতে হবে।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে কর্মরত ও অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সকল সদস্য এবং তাঁদের পরিবারের নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান, প্রস্তুতি গ্রহণ এবং কার্যকর ব্যবস্থা বাস্তবায়নের অনুরোধ জানাচ্ছি। কোনো সদস্য বা তাঁর পরিবার হুমকি, হয়রানি কিংবা নিরাপত্তাহীনতার অভিযোগ জানালে তা গুরুত্বের সঙ্গে গ্রহণ করে দ্রুত ঝুঁকি মূল্যায়ন ও প্রয়োজনীয় সুরক্ষার ব্যবস্থা করতে হবে।
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যদের অবদান অনস্বীকার্য। তাঁদের এবং তাঁদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কোনো সদস্যের অকাল মৃত্যু যেমন গভীর বেদনার, তেমনি মৃত্যুর কারণ অনুদ্ঘাটিত থাকা সংশ্লিষ্ট পরিবার এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করতে পারে। আর কোনো সদস্যের জীবন যেন এভাবে অকালে ঝরে না যায়, সে জন্য প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করছে এক্স-ফোর্সেস এ্যাসোসিয়েশন ।
বাংলাদেশের মানুষ বিশ্বাস করে, দেশের গোয়েন্দা ও তদন্তকারী সংস্থাগুলোর পেশাগত দক্ষতা ও সক্ষমতা রয়েছে। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), পুলিশের বিশেষ শাখা (এসবি) এবং সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সংশ্লিষ্ট গোয়েন্দা শাখাগুলো নিজ নিজ এখতিয়ার অনুযায়ী সমন্বিতভাবে কাজ করলে এ ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন অসম্ভব নয়।
ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরি (অব:)-এর মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন, দায়ী কেউ থাকলে তাদের জবাবদিহি এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের দ্রুত, দৃশ্যমান ও সমন্বিত পদক্ষেপ প্রত্যাশা করছে এক্স-ফোর্সেস এ্যাসোসিয়েশন।
মেজর মোহাম্মদ সালাহউদ্দিন (অবঃ)
সেক্রেটারি
এক্স-ফোর্সেস এ্যাসোসিয়েশন

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন