মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে ক্যাডেট কোচিং শিক্ষকের ওপর পুলিশের লাঠিচার্জের অভিযোগ, মাথা ফেটে রক্তাক্ত!
রাজধানীর মিরপুরে তৈরি পোশাকশ্রমিকদের আন্দোলন ও পুলিশের সংঘর্ষের মধ্যে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি বারবার চিৎকার করে নিজের পরিচয় দিচ্ছিলেন। তিনি জানান, তিনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ক্যাডেট কোচিংয়ে শিক্ষকতা করেন। কোচিং করিয়ে বাসায় ফেরার পথেই পরিস্থিতির মধ্যে পড়েছেন বলে দাবি করেন তিনি।
কিন্তু অভিযোগ, তার কথা না শুনেই কয়েকজন পুলিশ সদস্য তাকে লাঠি দিয়ে আঘাত করতে থাকেন। একপর্যায়ে একজন পুলিশ সদস্যকে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করতেও দেখা যায়। এতে তার মাথা ফেটে রক্ত বের হতে দেখা গেছে বলে ভিডিওতে দাবি করা হচ্ছে।

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন