বাড়িতে অগ্নিসংযোগ, নিরাপত্তা দিতে না পারলে দায়িত্ব ছাড়ার আহ্বান নুসরাতের ১ ঘন্টা আগে

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অব্যাহতি দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি থেকে অব্যাহতি নিলেন,সোহেল নেয়ামত সরকার মেম্বারফেসবুকে স্ট্যাটাস দিয়ে অব্যাহতি দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি থেকে অব্যাহতি নিলেন,সোহেল নেয়ামত সরকার মেম্বার ৯ ঘন্টা আগে

দেবিদ্বার উপজেলা পরিষদ কলোনির ৯টি রাইজারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, বকেয়া ৩২ লাখ টাকা। ২০ ঘন্টা আগে

মাহমুদুর রহমানের ২৪ ঘণ্টার আল্টিমেটামের আধা ঘণ্টার মধ্যেই সরানো হলো হাসিনার ছবি ১১ নভেম্বর ২০২৬

ক্যারিয়ারের চেয়ে ফি'লিস্তিনি শিশুদের জীবন বেশি গুরুত্বপূর্ণ: ব্রিটিশ অভিনেত্রী জুলিয়েট ১০ নভেম্বর ২০২৬
ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

বাড়িতে অগ্নিসংযোগ, নিরাপত্তা দিতে না পারলে দায়িত্ব ছাড়ার আহ্বান নুসরাতের

বন্ধুর ছায়ায় নিখোঁজ তাহসিফ! ৪ দিনের রিমান্ডে দীপ, গ্রে'প্তার রহস্যময় তরুণী দিশা

 মিরপুরে শ্রমিক আন্দো'লনের মধ্যে পুলিশের লাঠির আঘাতে রক্তাক্ত ক্যাডেট কোচিং শিক্ষক!

ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরি (অব:)-এর মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি

স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে স্বামীর দ্বিতীয় বিয়ে, কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী!

মাকে কু'পিয়ে হ'ত্যার অভিযোগ, হাতে ব'টি নিয়ে ঘরজুড়ে ছোটাছুটি মেয়ের!

মায়ের চোখের সামনেই মেয়ের ওপর নির্যা'তনের অভিযোগ, ৯ দিন আইসিইউতে লড়ে মা'রা গেলেন অন্তঃসত্ত্বা সিফাতুন!

টঙ্গীতে ৭ বছরের মাদরাসাছাত্রীকে যৌন হে'নস্তার অভিযোগ, আটক ভাইস প্রিন্সিপাল

নিরাপত্তা দিতে না পারলে দায়িত্ব ছাড়ার আহ্বান

বাড়িতে অগ্নিসংযোগ, নিরাপত্তা দিতে না পারলে দায়িত্ব ছাড়ার আহ্বান নুসরাতের

বাড়িতে অগ্নিসংযোগ, নিরাপত্তা দিতে না পারলে দায়িত্ব ছাড়ার আহ্বান নুসরাতের

বাড়িতে পেট্রল বোমা হামলার অভিযোগ নুসরাতের, নিরাপত্তা দিতে না পারলে দায়িত্ব ছাড়ার আহ্বান

কুষ্টিয়ার দৌলতপুরে নিজের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় পেট্রল বোমা হামলার অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নিরাপত্তা দিতে না পারলে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের পদ ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নিজের বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নুসরাত।

তিনি জানান, বুধবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে তার বাড়িতে পরপর চারটি বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ধরন দেখে এটি পেট্রল বোমা হামলা বলে মনে হয়েছে। তবে বিষয়টি তদন্তসাপেক্ষ বলেও উল্লেখ করেন তিনি।

নুসরাতের দাবি, ঘটনার আগে একাধিকবার হুমকি ফোন পেয়েছেন তিনি। গত ২৮ অক্টোবর একটি অপরিচিত নম্বর থেকে তাকে হুমকি দেওয়া হয়। পরে গত মঙ্গলবার ঢাকার কলাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপরও হুমকি অব্যাহত ছিল।

তিনি আরও অভিযোগ করেন, হামলার প্রায় তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের পলাতক সভাপতির ফেসবুক আইডি থেকে সতর্কতামূলক পোস্ট দেওয়া হয়েছিল। হামলার পরও আওয়ামী লীগের নেতাকর্মী ও পলাতক সন্ত্রাসীদের বিভিন্ন ফেসবুক পোস্টে উল্লাস প্রকাশ করতে দেখা গেছে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে নুসরাত বলেন, বাড়িটি পরিত্যক্ত নয়। সেখানে একটি অসহায় পরিবার দীর্ঘ পাঁচ-ছয় বছর ধরে বসবাস করছিল। বাড়িতে তার গবাদিপশুর খামারও ছিল। আগুনে বাড়ির অধিকাংশ অংশ পুড়ে গেছে, কয়েকটি ছাগল ও বেশ কিছু মুরগি মারা গেছে এবং ওই পরিবারের একটি শিশু আহত হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ঘটনার খবর দেওয়ার পর পুলিশ আসতে প্রায় এক ঘণ্টা সময় নেয়। দৌলতপুর উপজেলায় ফায়ার সার্ভিস না থাকায় দমকল বাহিনী পৌঁছানোর আগেই বাড়ির অধিকাংশ পুড়ে যায়।

তিনি দ্রুত ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করার দাবি জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের উদ্দেশে নুসরাত বলেন, এ ধরনের ঘটনায় রাষ্ট্র কতটুকু নিরাপত্তা দিতে পারবে, তা স্বরাষ্ট্রমন্ত্রীকে স্পষ্ট করতে হবে। নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত।

হামলার পেছনে কারা জড়িত—এমন প্রশ্নে নুসরাত ব্যক্তিগতভাবে আওয়ামী লীগকে দায়ী করেন। তবে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের পরিচয় তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

বাড়িতে অগ্নিসংযোগ, নিরাপত্তা দিতে না পারলে দায়িত্ব ছাড়ার আহ্বান নুসরাতের

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল