সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, আবৃত্তি, সংগীত পরিবেশনা ও কেক কাটার আয়োজন করা হয়।
গতকাল (৮ নভেম্বর) রাতে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের (রেজি. নং মৌল-০৩১) কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ। স্বাগত বক্তব্য দেন সহসভাপতি বিশ্বজিৎ পাল বাবু।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফসিউর রহমান হাসান।
শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের কোষাধ্যক্ষ খায়রুল কবির, কার্যকরী সদস্য মাহবুব খান বাবুল, পাক্ষিক অপরাধ পত্রের সম্পাদক খ. ম. হারুনুর রশিদ ঢালী, দৈনিক ভোরের দর্পণের নবীনগর প্রতিনিধি দেলোয়ার হোসেন এবং দৈনিক বাংলার নবীনগর প্রতিনিধি জামাল হোসেন পান্না।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ঐক্যের বিকল্প নেই। স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা এবং পেশাগত স্বার্থ রক্ষায় সাংবাদিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ সময় তারা অধিকার আদায়ের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন সোহেল রানা ও সুজন সরকার। পরে প্রধান অতিথি ফসিউর রহমান হাসান উপস্থিত সাংবাদিকদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিল।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন