ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : বুধবার, ০১ অক্টোবর ২০২৫

বন্ধুর ছায়ায় নিখোঁজ তাহসিফ! ৪ দিনের রিমান্ডে দীপ, গ্রে'প্তার রহস্যময় তরুণী দিশা

 মিরপুরে শ্রমিক আন্দো'লনের মধ্যে পুলিশের লাঠির আঘাতে রক্তাক্ত ক্যাডেট কোচিং শিক্ষক!

ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরি (অব:)-এর মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি

স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে স্বামীর দ্বিতীয় বিয়ে, কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী!

মায়ের চোখের সামনেই মেয়ের ওপর নির্যা'তনের অভিযোগ, ৯ দিন আইসিইউতে লড়ে মা'রা গেলেন অন্তঃসত্ত্বা সিফাতুন!

টঙ্গীতে ৭ বছরের মাদরাসাছাত্রীকে যৌন হে'নস্তার অভিযোগ, আটক ভাইস প্রিন্সিপাল

সৌদি আরবে নজরুলের ফাঁ'সি, শোকে রাতেই ফুফুর মৃ'ত্যু! এক 'মৃত্যুদণ্ডে নিভে গেল দুটি প্রাণের গল্প

পটুয়াখালীর মির্জাগঞ্জে ডোবা থেকে উদ্ধার নিখোঁজ শিশু রোজা মনির ম'রদেহ

মাদারীপুরে ডিবির ফাঁদে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

তথ্য প্রযুক্তির ব্যবহার ও গোপন তথ্যের ভিত্তিতে মাদারীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবা ও হেরোইনসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে সদর উপজেলার পাচখোলা এলাকা থেকে তাদের আটক করে ডিবি সদস্যরা। গ্রেফতারকৃতরা হলেন—ওয়াসিম মাদবর (৫২), পিতা মৃত হেলাল উদ্দিন মাদবর, গ্রাম পশ্চিম পাচখোলা; মো. আরমান মাতুব্বর (২৬), পিতা চুন্নু মাতুব্বর, গ্রাম কালিকাপুর; এবং মো. সজীব মুন্সি (৩০), পিতা জালাল মুন্সি, মাতা রোকসানা বেগম, গ্রাম ছিলারচর নয়াকান্দি—তিনজনই মাদারীপুর সদর উপজেলার বাসিন্দা। ডিবি পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আসামিরা পরস্পর যোগসাজশে জেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা করে আসছিল। তাদের মধ্যে আরমান মাতুব্বরের বিরুদ্ধে মাদকসহ ১৪টি এবং ওয়াসিম মাদবরের বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে। অভিযানের দিন তারা মাদক বিক্রি করতে এসে ডিবির পাতা ফাঁদে ধরা পড়ে। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা এবং ২৫ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। এ বিষয়ে মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাহাঙ্গীর আলম বলেন, “অভিযানের মাধ্যমে আমরা মাদক ব্যবসায়ীদের একটি চক্রকে আটক করতে সক্ষম হয়েছি। মাদারীপুরে মাদকের বিস্তার রোধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।” গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

মাদারীপুরে ডিবির ফাঁদে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৫

featured Image
তথ্য প্রযুক্তির ব্যবহার ও গোপন তথ্যের ভিত্তিতে মাদারীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবা ও হেরোইনসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে সদর উপজেলার পাচখোলা এলাকা থেকে তাদের আটক করে ডিবি সদস্যরা। গ্রেফতারকৃতরা হলেন—ওয়াসিম মাদবর (৫২), পিতা মৃত হেলাল উদ্দিন মাদবর, গ্রাম পশ্চিম পাচখোলা; মো. আরমান মাতুব্বর (২৬), পিতা চুন্নু মাতুব্বর, গ্রাম কালিকাপুর; এবং মো. সজীব মুন্সি (৩০), পিতা জালাল মুন্সি, মাতা রোকসানা বেগম, গ্রাম ছিলারচর নয়াকান্দি—তিনজনই মাদারীপুর সদর উপজেলার বাসিন্দা। ডিবি পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আসামিরা পরস্পর যোগসাজশে জেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা করে আসছিল। তাদের মধ্যে আরমান মাতুব্বরের বিরুদ্ধে মাদকসহ ১৪টি এবং ওয়াসিম মাদবরের বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে। অভিযানের দিন তারা মাদক বিক্রি করতে এসে ডিবির পাতা ফাঁদে ধরা পড়ে। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা এবং ২৫ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। এ বিষয়ে মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাহাঙ্গীর আলম বলেন, “অভিযানের মাধ্যমে আমরা মাদক ব্যবসায়ীদের একটি চক্রকে আটক করতে সক্ষম হয়েছি। মাদারীপুরে মাদকের বিস্তার রোধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।” গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল