দুই হাতের আঙুল নেই, পা দিয়ে লিখে এইচএসসিতে জিপিএ-৩.৫০ পেলেন কলি
রংপুরের কাউনিয়ার তরুণী কলি রানী (১৮)। জন্ম থেকেই দুই হাতের আঙুল না থাকলেও থেমে যায়নি তাঁর স্বপ্নের পথচলা। ডান পায়ের আঙুলের ফাঁকে কলম গুঁজে লিখে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ-৩.৫০ পেয়ে কৃতকার্য হয়েছেন তিনি।
কাউনিয়ার গদাই গ্রামের কলি ছোটবেলা থেকেই শারীরিক প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করে পড়াশোনা চালিয়ে গেছেন। ডান পা দিয়ে লেখার অভ্যাস গড়ে তুলে গদাই সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করেন। এরপর কাউনিয়া বালিকা উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক এবং কাউনিয়া কলেজ থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন।
শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে কলি রানীর এই সাফল্য প্রমাণ করে, অদম্য ইচ্ছাশক্তি থাকলে কোনো বাধাই স্বপ্নের পথে চূড়ান্ত প্রতিবন্ধক হতে পারে না।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন