ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

জিয়ানগরে বালিপাড়া হাটে ভিটির ইজারা ২৬০ থেকে ৬ হাজার টাকা, বিপাকে ক্ষুদ্র ব্যবসায়ীরা

ড্রেনের দূষিত পানিতে মোকামতলা উচ্চ বিদ্যালয়ের মাঠ ন'ষ্ট হওয়ার অভিযোগ

জিয়ানগরের পাড়েরহাট বাজারে উচ্ছেদ হলো সড়ক দখল করে রাখা অবৈধ চৌকি-টুল

শিরোনাম: ভূরুঙ্গামারীতে অধিক দামে সার বিক্রির চেষ্টা: মোবাইল কোর্টে জরিমানা, প্রশাসন ও নেতৃবৃন্দের সময়োপযোগী পদক্ষেপে স্বস্তি

জিয়ানগরে গ্যাসবাহী জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, নগদ লক্ষাধিক টাকা উদ্ধার

পল্লবীতে মুদি দোকানদারের কাছে ৫ লাখ টাকা চাঁ'দা দাবি, আশিকের বিরুদ্ধে থানায় অভিযোগ

জিয়ানগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পোনামাছ অবমুক্ত ও বৃক্ষরোপণ

ভূরুঙ্গামারীতে এনসিপির ৩ মাসের আংশিক কমিটিতে আহ্বায়ক মাহফুজুল ইসলাম কিরণ  , সদস্য সচিব মোর্শেদুর রহমান  আনিস

ভূরুঙ্গামারীতে এনসিপির ৩ মাসের আংশিক কমিটিতে আহ্বায়ক মাহফুজুল ইসলাম কিরণ , সদস্য সচিব মোর্শেদুর রহমান আনিস

জিয়ানগরে বালিপাড়া হাটে ভিটির ইজারা ২৬০ থেকে ৬ হাজার টাকা, বিপাকে ক্ষুদ্র ব্যবসায়ীরা

জিয়ানগরে বালিপাড়া হাটে ভিটির ইজারা ২৬০ থেকে ৬ হাজার টাকা, বিপাকে ক্ষুদ্র ব্যবসায়ীরা

পিরোজপুরের জিয়ানগর উপজেলার বালিপাড়া হাটে বাজার ভিটির ইজারা মূল্য অস্বাভাবিকভাবে বাড়ানোর অভিযোগ উঠেছে। আগে ২৬০ টাকা ইজারা মূল্যের বিপরীতে বর্তমানে একই ভিটির জন্য ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এতে বিপাকে পড়েছেন হাটের ক্ষুদ্র ব্যবসায়ীরা। বাড়তি ইজারা মূল্য পরিশোধ করতে না পারায় ব্যবসা বন্ধ হওয়ার আশঙ্কা করছেন তারা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বালিপাড়া বাজারে ইজারা মূল্য কমানোর দাবিতে মানববন্ধন করেন ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ী ও স্থানীয়রা।

ব্যবসায়ীরা জানান, সরকারি খাস জমি বন্দোবস্ত নিয়ে দীর্ঘদিন ধরে বালিপাড়া হাটে ছোট পরিসরে ব্যবসা করে আসছেন তারা। এতদিন প্রতি বর্গফুট ২০ টাকা হারে ভিটির জন্য মোট ২৬০ টাকা সরকারি ইজারা মূল্য পরিশোধ করতেন। তবে বর্তমানে ওই ভিটির ইজারা মূল্য বাড়িয়ে ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ঘটনায় গত ১৭ সেপ্টেম্বর পিরোজপুরের জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। আবেদনে আগের নির্ধারিত ২৬০ টাকা হারে ইজারা মূল্য পুনর্নির্ধারণ অথবা সহনীয় পর্যায়ে কমানোর দাবি জানানো হয়।

আবেদনে ব্যবসায়ীরা বলেন, তারা স্বল্প আয়ের ক্ষুদ্র ব্যবসায়ী। হঠাৎ করে ইজারা মূল্য কয়েক গুণ বাড়িয়ে দেওয়ায় তা পরিশোধ করা তাদের পক্ষে প্রায় অসম্ভব। এতে দীর্ঘদিনের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। ব্যবসা বন্ধ হলে পরিবার-পরিজন নিয়ে আর্থিক সংকটে পড়ার আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় ব্যবসায়ীদের আর্থিক সামর্থ্য ও জীবিকার বিষয়টি বিবেচনা করে ইজারা মূল্য পূর্বের ২৬০ টাকা হারে পুনর্নির্ধারণ অথবা সহনীয় পর্যায়ে কমানোর জন্য জেলা প্রশাসকের কাছে অনুরোধ জানিয়েছেন তারা। আবেদনের সঙ্গে ব্যবসায়ীদের স্বাক্ষরযুক্ত তালিকাও দেওয়া হয়েছে।

মানববন্ধনে বালিপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাবুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কালাম শিকদার, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ জামাল হোসেন, বালিপাড়া ইউনিয়ন জামায়াতের আমির মো. শহিদুল ইসলাম, বালিপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলম মৃর্ধা ও সাধারণ সম্পাদক ওবায়দুল খান বাদলসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

জিয়ানগরে বালিপাড়া হাটে ভিটির ইজারা ২৬০ থেকে ৬ হাজার টাকা, বিপাকে ক্ষুদ্র ব্যবসায়ীরা

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পিরোজপুরের জিয়ানগর উপজেলার বালিপাড়া হাটে বাজার ভিটির ইজারা মূল্য অস্বাভাবিকভাবে বাড়ানোর অভিযোগ উঠেছে। আগে ২৬০ টাকা ইজারা মূল্যের বিপরীতে বর্তমানে একই ভিটির জন্য ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এতে বিপাকে পড়েছেন হাটের ক্ষুদ্র ব্যবসায়ীরা। বাড়তি ইজারা মূল্য পরিশোধ করতে না পারায় ব্যবসা বন্ধ হওয়ার আশঙ্কা করছেন তারা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বালিপাড়া বাজারে ইজারা মূল্য কমানোর দাবিতে মানববন্ধন করেন ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ী ও স্থানীয়রা।

ব্যবসায়ীরা জানান, সরকারি খাস জমি বন্দোবস্ত নিয়ে দীর্ঘদিন ধরে বালিপাড়া হাটে ছোট পরিসরে ব্যবসা করে আসছেন তারা। এতদিন প্রতি বর্গফুট ২০ টাকা হারে ভিটির জন্য মোট ২৬০ টাকা সরকারি ইজারা মূল্য পরিশোধ করতেন। তবে বর্তমানে ওই ভিটির ইজারা মূল্য বাড়িয়ে ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ঘটনায় গত ১৭ সেপ্টেম্বর পিরোজপুরের জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। আবেদনে আগের নির্ধারিত ২৬০ টাকা হারে ইজারা মূল্য পুনর্নির্ধারণ অথবা সহনীয় পর্যায়ে কমানোর দাবি জানানো হয়।

আবেদনে ব্যবসায়ীরা বলেন, তারা স্বল্প আয়ের ক্ষুদ্র ব্যবসায়ী। হঠাৎ করে ইজারা মূল্য কয়েক গুণ বাড়িয়ে দেওয়ায় তা পরিশোধ করা তাদের পক্ষে প্রায় অসম্ভব। এতে দীর্ঘদিনের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। ব্যবসা বন্ধ হলে পরিবার-পরিজন নিয়ে আর্থিক সংকটে পড়ার আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় ব্যবসায়ীদের আর্থিক সামর্থ্য ও জীবিকার বিষয়টি বিবেচনা করে ইজারা মূল্য পূর্বের ২৬০ টাকা হারে পুনর্নির্ধারণ অথবা সহনীয় পর্যায়ে কমানোর জন্য জেলা প্রশাসকের কাছে অনুরোধ জানিয়েছেন তারা। আবেদনের সঙ্গে ব্যবসায়ীদের স্বাক্ষরযুক্ত তালিকাও দেওয়া হয়েছে।

মানববন্ধনে বালিপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাবুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কালাম শিকদার, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ জামাল হোসেন, বালিপাড়া ইউনিয়ন জামায়াতের আমির মো. শহিদুল ইসলাম, বালিপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলম মৃর্ধা ও সাধারণ সম্পাদক ওবায়দুল খান বাদলসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল