ড্রেনের দূষিত পানিতে মোকামতলা উচ্চ বিদ্যালয়ের মাঠ নষ্ট হওয়ার অভিযোগ
বগুড়ার মোকামতলা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা বাড়ির ব্যবহৃত দূষিত পানিতে মাঠের পরিবেশ নষ্ট হওয়ার অভিযোগ উঠেছে। এতে ব্যহত হচ্ছে শিক্ষার্থীদের বিকাশে শরীরচর্চা ও খেলাধুলার সব অনুশীলন ।
স্থানীয়রা জানান, মাঠে এখন একাধিক জাগয়ায় পানি জমে থাকে হরহামেশাই। জমা পানিতে কাঁদা সৃষ্টি হলে খেলাধুলা ও চলাচলে বিঘ্ন ঘটে শিক্ষার্থীদের। মাঠের ভূমি চারপাশের থেকে তুলনামূলক নিচু ফলে একটু বৃষ্টি হলেই আশেপাশের সব পানি গড়ায় মাঠের দিকে। ভারি বৃষ্টিতে পানির স্রোত নেমে যায় হাইস্কুল মাঠের উপর দিয়ে ফলে সৃষ্টি হয় কাঁদার আর গর্তের ।
অভিযোগ রয়েছে, মাঠের পূর্ব সাইডে স্থাপনা গুলোর পানি নিষ্কাশনের জন্য ড্রেন থাকলেও সেই পানি কোথায় গিয়ে নামবে তার কোনো ব্যবস্থা নেই ফলে পানি নামে উচ্চ বিদ্যালয়ের মাঠে। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও মাঠ নিচু হওয়ায় প্রাণ হারাচ্ছে হাইস্কুলের সেই সবুজে ঘেরা সজীব মাঠ। এর আগে একাধিক বার মাটি কেটে উচু করা হলেও স্থায়ীভাবে সুফল পাননি শিক্ষার্থীরা।
সপ্তম শ্রেনীর শিক্ষার্থী কাওসার জানান, চাইলেও মাঠে ঠিকমতো আমরা খেলাধুলা করতে পারিনা পানি জমে থাকে নয়তো থাকে ছোট ছোট খানাখন্দ, পায়ে ব্যথা পাওয়ার ভয় লাগে তাই কম খেলি ।
অষ্টম শ্রেণির সোহান জানান, বৃষ্টি না হলেও হাইস্কুল মাঠে পানি জমে মাঠ ভেজা থাকে। সবার চোখের সামনে মাঠ নষ্ট হচ্ছে কেউ এগিয়ে আসেননি।
ঐ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মোছা: শাহনাজ বেগম বলেন,আমি দায়িত্ব গ্রহন করার পর সমস্যা সমাধানের চেষ্টা করেছি। এক মাস আগে একটি সংস্থা থেকে এসেছিলেন কিছু লোক। মাঠের পূর্ব সাইট থেকে উত্তর পাশ দিয়ে ড্রেন করার জন্য মাপজোখ করেছিলেন তারা এরপর কি হলো জানি না।
মোকামতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফাহিমা বেগম বলেন, আমি নিজেই বিবৃতকর ব্যবস্থায় আছি, ড্রেন বন্ধ করে দিতে পারছি না এখন। স্থাপনা গুলোর মালিকদের অনুরোধ করলেও তারা মানে নি অনুরোধ। আশা করি দ্রুত ড্রেনেজ সমস্যা সমাধান হবে।

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন