তিন দিন ধরে নিখোঁজ দুই মাদ্রাসাছাত্র, বাবার ফোনে হাত-পা বাঁধা ছেলের ভিডিও—দাবি ১ লাখ টাকা
সিলেটের খাদিমপাড়ায় তিন দিন ধরে নিখোঁজ দুই মাদ্রাসাছাত্র তামিম আহমেদ ও সাঈদ মাসুদ চৌধুরী (নাঈম)। ১৫ সেপ্টেম্বর ভোরে ফজরের নামাজের সময় জাবালে নূর হাফিজিয়া মাদ্রাসা থেকে বের হওয়ার পর তাদের আর সন্ধান পাওয়া যায়নি।
পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও কোনো সন্ধান না পাওয়ার মধ্যেই সাঈদের বাবা বেবুল আহমদের ইমোতে একটি নম্বরবিহীন অ্যাকাউন্ট থেকে যোগাযোগ করে টাকা দাবি করা হয় বলে অভিযোগ।
পরিবারের দাবি, পরে ভিডিও কলে হাত-পা বাঁধা অবস্থায় সাঈদকে মারধরের দৃশ্য দেখানো হয়। এরপর বিকাশে এক লাখ টাকা পাঠাতে বলা হয় এবং টাকা না দিলে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।
তবে ঘটনাটি অপহরণ কি না, তা এখনো নিশ্চিত নয়। পুলিশ জানিয়েছে, টাকা দাবি করা অ্যাকাউন্টের সঙ্গে সংশ্লিষ্ট যে নম্বরটি পাওয়া গেছে, সেটি প্রায় এক বছর ধরে বন্ধ। এছাড়া পাঠানো ভিডিওটিও কয়েক সেকেন্ডের এবং অস্পষ্ট।
এ কারণে দুই কিশোরের নিখোঁজের ঘটনা এবং টাকা দাবির বিষয়টি নিয়ে রহস্য তৈরি হয়েছে। পুলিশ তাদের সন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে।
তামিম আহমেদ ও সাঈদ মাসুদ চৌধুরী (নাঈম) সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেলে দ্রুত নিকটস্থ থানায় জানানোর অনুরোধ করা হয়েছে।

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন