অবশেষে অসহায় বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়ালেন মানুষ, মিলল খাবার-চিকিৎসার ব্যবস্থা
“আমাকে খাবার দাও, আল্লাহ গো, আমারে বাঁচাও”—অসহায় বৃদ্ধ সাজু শেখের হৃদয়বিদারক আকুতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁর ও তাঁর শয্যাশায়ী স্ত্রী নূরজাহান বেগমের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান।
শেরপুর সদর উপজেলার খুনুয়া চরপাড়ার ৮০ বছর বয়সী সাজু শেখ ও তাঁর ৭০ বছর বয়সী স্ত্রী নূরজাহান দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছিলেন। খবরটি ছড়িয়ে পড়ার পর তাঁদের বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী, পোশাক, কম্বল ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।
পাশাপাশি নিয়মিত খাবারের ব্যবস্থা এবং সরকারি বয়স্ক ভাতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন শয্যাশায়ী নূরজাহান বেগমের চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
অসহায় এই দম্পতির দুর্দশার কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার পর সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁদের শুভাকাঙ্ক্ষীরা। মানবিকতার এই উদ্যোগ অব্যাহত থাকুক—এমন প্রত্যাশা স্থানীয়দের।

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন