বাসা থেকে ঢাকা সিটি কলেজের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় রিশাত জাহান অমি (১৬) নামে ঢাকা সিটি কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পরিবার। পরিবারের দাবি, তিনি আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রিশাত জাহান অমি কামরাঙ্গীরচরের কলা মাঠ এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। তার বাবার নাম মো. ওসমান গনি।
পরিবারের বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় বাসায় অমিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে কী কারণে ওই কলেজছাত্রী এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটি নিয়ে সংশ্লিষ্টরা তদন্ত করছেন।

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন