সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসায় অবহেলার অভিযোগে হামলা, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসায় অবহেলার অভিযোগকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসক ও হাসপাতালের স্টাফদের সঙ্গে রোগীর স্বজনদের তর্ক-বিতর্ক, ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে হাসপাতালের চতুর্থ তলার ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, এক রোগীর চিকিৎসা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তার স্বজনরা প্রথমে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে তা হাতাহাতি ও ভাঙচুরে রূপ নেয়। এতে হাসপাতালের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।
ঘটনার পরপরই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তবে হামলার ঘটনায় নিজেদের নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতির ঘোষণা দেন। ফলে হাসপাতালের জরুরি ছাড়া অন্যান্য চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।
এ বিষয়ে হাসপাতাল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন