ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

মানবতাবিরোধী অপরাধে কাদের-নাছিম-আরাফাত-পরশসহ ৭ জনের মৃ'ত্যুদণ্ড

মতলব দক্ষিণে কিশোরীকে ধ'র্ষণ ভিডিও ভাইরাল, গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বিদ্যুৎ নেই, মোবাইলের আলোয় ৩ ঘণ্টা সিজার! নবজাতকের মৃ'ত্যু, গুরুতর অসুস্থ মা

আনন্দের বদলে কা'ন্না, জন্মের পরই মা'রা গেল জমজ সন্তান—ক্লিনিকের বিরুদ্ধে পরিবারের অভিযোগ

শেখ হাসিনাকে ফেরত পাঠালেই আইন অনুযায়ী গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ

গুলশান সেন্ট্রাল পার্কের ব্যবস্থাপনা চুক্তি কেন বেআইনি ঘোষণা করা হবে না : হাইকোর্টের রুল

ঘুমন্ত বাবাকে ছু'রিকাঘাতের পর কু'পিয়ে হ'ত্যার অভিযোগ, বাধা দিতে গিয়ে মা-ভাইও আহ'ত

পল্লবীতে মুদি দোকানদারের কাছে ৫ লাখ টাকা চাঁ'দা দাবি, আশিকের বিরুদ্ধে থানায় অভিযোগ

শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে

শহীদ হাদির স্মরণে ঝালকাঠিতে গ্রাফিতিতে প্রতিবাদের ভাষা

গ্রাফিতি

শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে ও তাঁর হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে ঝালকাঠিতে দেয়ালজুড়ে প্রতিবাদের ভাষা ফুটে উঠেছে। গ্রাফিতি ও দেয়াল লিখনের মাধ্যমে নতুন প্রজন্মের সামনে তাঁর আদর্শ ও সংগ্রামের কথা তুলে ধরতে এই কর্মসূচি পালন করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৪ ডিসেম্বর) থেকে ঝালকাঠিতেও এ কার্যক্রম শুরু হয়। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী ঝালকাঠি সরকারি মহিলা কলেজের দেয়ালে গ্রাফিতি অঙ্কন করেন তরুণ শিল্পী ও স্বেচ্ছাসেবকরা। একই সঙ্গে পৌর শহরের মিনি পার্ক এলাকাতেও পৃথকভাবে দেয়াল লিখন ও গ্রাফিতি কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, শহীদ হাদির রাজনৈতিক দর্শন, সংগ্রাম ও অন্যায়ের বিরুদ্ধে তাঁর আপসহীন অবস্থানকে মানুষের কাছে পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। গ্রাফিতিগুলোতে স্বাধীনতা, ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা, রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের বার্তা তুলে ধরা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এটি কোনো একদিনের কর্মসূচি নয়। ধারাবাহিকভাবে ঝালকাঠি সরকারি কলেজ, সরকারি উচ্চ বিদ্যালয়সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পর্যায়ক্রমে গ্রাফিতি ও দেয়াল লিখন করা হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝালকাঠি জেলার অন্যতম সংগঠক ইয়াসিন ফেরদৌস ইফতি বলেন, “এই গ্রাফিতি শুধু স্মরণ নয়, এটি আমাদের প্রতিবাদের ভাষা। শহীদ ওসমান হাদির আদর্শ এবং তাঁর হত্যার বিচার দাবিকে মানুষের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

দিনভর এ কর্মসূচিকে ঘিরে এলাকাজুড়ে আগ্রহ ও আলোচনার সৃষ্টি হয়। অনেক পথচারী থেমে দাঁড়িয়ে গ্রাফিতির বার্তা পড়েন এবং শহীদ হাদির স্মরণে শ্রদ্ধা জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

শহীদ হাদির স্মরণে ঝালকাঠিতে গ্রাফিতিতে প্রতিবাদের ভাষা

প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৫

featured Image

শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে ও তাঁর হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে ঝালকাঠিতে দেয়ালজুড়ে প্রতিবাদের ভাষা ফুটে উঠেছে। গ্রাফিতি ও দেয়াল লিখনের মাধ্যমে নতুন প্রজন্মের সামনে তাঁর আদর্শ ও সংগ্রামের কথা তুলে ধরতে এই কর্মসূচি পালন করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৪ ডিসেম্বর) থেকে ঝালকাঠিতেও এ কার্যক্রম শুরু হয়। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী ঝালকাঠি সরকারি মহিলা কলেজের দেয়ালে গ্রাফিতি অঙ্কন করেন তরুণ শিল্পী ও স্বেচ্ছাসেবকরা। একই সঙ্গে পৌর শহরের মিনি পার্ক এলাকাতেও পৃথকভাবে দেয়াল লিখন ও গ্রাফিতি কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, শহীদ হাদির রাজনৈতিক দর্শন, সংগ্রাম ও অন্যায়ের বিরুদ্ধে তাঁর আপসহীন অবস্থানকে মানুষের কাছে পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। গ্রাফিতিগুলোতে স্বাধীনতা, ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা, রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের বার্তা তুলে ধরা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এটি কোনো একদিনের কর্মসূচি নয়। ধারাবাহিকভাবে ঝালকাঠি সরকারি কলেজ, সরকারি উচ্চ বিদ্যালয়সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পর্যায়ক্রমে গ্রাফিতি ও দেয়াল লিখন করা হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝালকাঠি জেলার অন্যতম সংগঠক ইয়াসিন ফেরদৌস ইফতি বলেন, “এই গ্রাফিতি শুধু স্মরণ নয়, এটি আমাদের প্রতিবাদের ভাষা। শহীদ ওসমান হাদির আদর্শ এবং তাঁর হত্যার বিচার দাবিকে মানুষের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

দিনভর এ কর্মসূচিকে ঘিরে এলাকাজুড়ে আগ্রহ ও আলোচনার সৃষ্টি হয়। অনেক পথচারী থেমে দাঁড়িয়ে গ্রাফিতির বার্তা পড়েন এবং শহীদ হাদির স্মরণে শ্রদ্ধা জানান।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল