শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় ভোট: প্রধান উপদেষ্টা
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৫
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় ভোট: প্রধান উপদেষ্টা
আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম দিকেই একটি শান্তিপূর্ণ, অবাধ ও উৎসবমুখর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে পুনরায় আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ ঘোষণা দেন। প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন মুনির সাতৌরি।
ড. ইউনূস জানান, “আমরা ইতোমধ্যেই নির্বাচনের সম্ভাব্য সময় নির্ধারণ করেছি। এটি অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির প্রথম দিকে, রমজান শুরু হওয়ার আগেই।”
তিনি আরও বলেন, দেশের সাধারণ মানুষ বিশেষত তরুণ প্রজন্ম নির্বাচনের জন্য উদ্দীপ্ত হয়ে উঠেছে। দীর্ঘ বিরতির পর বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন ফিরে আসায় তাদের মধ্যে বাড়তি উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।
প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেন, নির্ধারিত সময়েই নির্বাচন হবে। যদিও কিছু মহল নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে, তবুও অন্তর্বর্তী সরকার তার প্রতিশ্রুতির ব্যাপারে অনড় রয়েছে।
তিনিআশা প্রকাশ করেন, টানা ১৫ বছরেরও বেশি সময় পর এবার বিপুলসংখ্যক তরুণ ভোটার ভোটাধিকার প্রয়োগে রেকর্ড সৃষ্টি করবেন। “এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে,” মন্তব্য করেন ড. ইউনূস।
প্রায় এক ঘণ্টার এই বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কারমূলক পদক্ষেপ, ইউরোপীয় ইউনিয়নের ধারাবাহিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা আসন্ন নির্বাচনকে বাংলাদেশের জন্য একটি ‘টার্নিং পয়েন্ট’ বলে উল্লেখ করেন। একজন এমইপি মন্তব্য করেন, গত ১৪ মাসে প্রধান উপদেষ্টা ও তার সরকারের কাজ ছিল অসাধারণ। অপর এক ডাচ সদস্য বলেন, “বাংলাদেশ বর্তমানে সেই অল্প কয়েকটি দেশের একটি, যারা সত্যিই সঠিক পথে এগোচ্ছে।”
. ইউনূস ইইউ’র প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দেশে অবস্থানরত এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গার জন্য অতিরিক্ত সহায়তা অত্যন্ত জরুরি। বিশেষত তহবিল সংকটের কারণে বন্ধ হয়ে যাওয়া ক্যাম্পের বিদ্যালয়গুলো পুনরায় চালু করার জন্য তিনি সাহায্য চান।
এসময় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, সরকার যে শ্রমসংস্কার বাস্তবায়ন করেছে তা শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ উন্নয়ন নয়, বরং ইইউ’র সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতে বড় ভূমিকা রাখবে।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন