শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ইতালির ভূয়া নুলস্তা দেখিয়ে কোটি টাকার প্রতারণা: ডাসারে মামলা, নারী গ্রেফতার
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৫
মাদারীপুরের ডাসারে ইতালির ভিসা সংক্রান্ত ভূয়া ‘নুলস্তা’ দেখিয়ে প্রায় এক কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে একটি প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। মামলার পর অভিযান চালিয়ে ঘটনাটির অন্যতম আসামি তানজিল আহম্মেদ (৩৭) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে ডাসার থানার এসআই সুবীর সূত্রধর সঙ্গীয় ফোর্স নিয়ে রাজধানীর কলাবাগান এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত তানজিল আহম্মেদ কুমিল্লার চান্দিনা উপজেলার শ্রীমস্তপুর গ্রামের মিজানুজ্জামানের স্ত্রী বলে জানিয়েছে পুলিশ।
ডাসার থানার এসআই মো. আজাদ হোসেন জানান, তানজিল আহম্মেদ ও তার স্বামী জার্মান প্রবাসী মিজানুজ্জামান ইতালির ভিসার জন্য প্রয়োজনীয় নুলস্তা (কর্মসংস্থান অনুমতিপত্র) জালিয়াতির মাধ্যমে দেখিয়ে ভূক্তভোগী পরিবারের কাছ থেকে মোট ৮২ লাখ ৩৫ হাজার টাকা হাতিয়ে নেন। এ ঘটনায় ভূক্তভোগী পরিবার থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্তে নামে।
তিনি আরও জানান, অভিযুক্ত তানজিল আহম্মেদকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্যদিকে পলাতক স্বামী মিজানুজ্জামানকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশের ধারণা, বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে এ চক্রটি এ ধরনের প্রতারণা চালিয়ে আসছে। এ ঘটনায় অন্যান্য ভুক্তভোগীদেরও সামনে আসার আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন