ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : রোববার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

জিয়ানগরের পাড়েরহাট বাজারে উচ্ছেদ হলো সড়ক দখল করে রাখা অবৈধ চৌকি-টুল

শিরোনাম: ভূরুঙ্গামারীতে অধিক দামে সার বিক্রির চেষ্টা: মোবাইল কোর্টে জরিমানা, প্রশাসন ও নেতৃবৃন্দের সময়োপযোগী পদক্ষেপে স্বস্তি

জিয়ানগরে গ্যাসবাহী জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, নগদ লক্ষাধিক টাকা উদ্ধার

পল্লবীতে মুদি দোকানদারের কাছে ৫ লাখ টাকা চাঁ'দা দাবি, আশিকের বিরুদ্ধে থানায় অভিযোগ

জিয়ানগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পোনামাছ অবমুক্ত ও বৃক্ষরোপণ

ভূরুঙ্গামারীতে এনসিপির ৩ মাসের আংশিক কমিটিতে আহ্বায়ক মাহফুজুল ইসলাম কিরণ  , সদস্য সচিব মোর্শেদুর রহমান  আনিস

‎নোয়াখালীর পরিচিত রিকশাওয়ালার বাঁধ অপসারণ

হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধ'র্ষণের অভিযোগ, জামায়াত কর্মি গ্রেপ্তার

সৌদিকে পারমাণবিক অস্ত্র দেবে না পাকিস্তান: খাজা আসিফ

সৌদিকে পারমাণবিক অস্ত্র দেবে না পাকিস্তান: খাজা আসিফ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ পরিষ্কার ভাষায় জানিয়েছেন, সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত নতুন প্রতিরক্ষা চুক্তির আওতায় ইসলামাবাদ কোনোভাবেই পারমাণবিক অস্ত্র বিক্রি করবে না। তিনি বলেন, “আমরা দায়িত্বশীল জাতি— এমন কিছু করব না যা বৈশ্বিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে।” গত ১৭ সেপ্টেম্বর রিয়াদে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়। এ চুক্তির মাধ্যমে দীর্ঘদিনের নিরাপত্তা সহযোগিতা আরও মজবুত করা হয়েছে। শর্ত অনুযায়ী, দুই দেশের যেকোনো একটির ওপর আক্রমণ হলে সেটি উভয়ের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে বিবেচিত হবে। উল্লেখযোগ্য হলো, কাতারে ইসরায়েলের সামরিক হামলার এক সপ্তাহ পরেই এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। অনেক আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করে, পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিও এর অন্তর্ভুক্ত করা হয়েছে— যা নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এক সাক্ষাৎকারে খাজা আসিফকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, “চুক্তিটি কাতার ইস্যুর প্রতিক্রিয়ায় নয়। আলোচনাগুলো অনেক আগে থেকেই চলছিল। এটি কেবল দুই দেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতাকে আনুষ্ঠানিক রূপ দিয়েছে।” তবে, সৌদি আরব কি পাকিস্তানের পারমাণবিক সুরক্ষা ছাতার আওতায় আসছে কিনা— এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি তিনি। আসিফ শুধু বলেন, “গত পাঁচ-ছয় দশক ধরে সৌদি আরবে আমাদের প্রতিরক্ষা উপস্থিতি রয়েছে। একসময় সেখানে চার থেকে পাঁচ হাজারেরও বেশি পাকিস্তানি সেনা ছিল, এখনো আমাদের সদস্যরা দায়িত্ব পালন করছেন।” তিনি আরও যোগ করেন, এ ধরনের প্রতিরক্ষা চুক্তির সব খুঁটিনাটি সাধারণত প্রকাশ করা হয় না।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সৌদিকে পারমাণবিক অস্ত্র দেবে না পাকিস্তান: খাজা আসিফ

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৫

featured Image
সৌদিকে পারমাণবিক অস্ত্র দেবে না পাকিস্তান: খাজা আসিফ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ পরিষ্কার ভাষায় জানিয়েছেন, সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত নতুন প্রতিরক্ষা চুক্তির আওতায় ইসলামাবাদ কোনোভাবেই পারমাণবিক অস্ত্র বিক্রি করবে না। তিনি বলেন, “আমরা দায়িত্বশীল জাতি— এমন কিছু করব না যা বৈশ্বিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে।” গত ১৭ সেপ্টেম্বর রিয়াদে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়। এ চুক্তির মাধ্যমে দীর্ঘদিনের নিরাপত্তা সহযোগিতা আরও মজবুত করা হয়েছে। শর্ত অনুযায়ী, দুই দেশের যেকোনো একটির ওপর আক্রমণ হলে সেটি উভয়ের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে বিবেচিত হবে। উল্লেখযোগ্য হলো, কাতারে ইসরায়েলের সামরিক হামলার এক সপ্তাহ পরেই এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। অনেক আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করে, পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিও এর অন্তর্ভুক্ত করা হয়েছে— যা নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এক সাক্ষাৎকারে খাজা আসিফকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, “চুক্তিটি কাতার ইস্যুর প্রতিক্রিয়ায় নয়। আলোচনাগুলো অনেক আগে থেকেই চলছিল। এটি কেবল দুই দেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতাকে আনুষ্ঠানিক রূপ দিয়েছে।” তবে, সৌদি আরব কি পাকিস্তানের পারমাণবিক সুরক্ষা ছাতার আওতায় আসছে কিনা— এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি তিনি। আসিফ শুধু বলেন, “গত পাঁচ-ছয় দশক ধরে সৌদি আরবে আমাদের প্রতিরক্ষা উপস্থিতি রয়েছে। একসময় সেখানে চার থেকে পাঁচ হাজারেরও বেশি পাকিস্তানি সেনা ছিল, এখনো আমাদের সদস্যরা দায়িত্ব পালন করছেন।” তিনি আরও যোগ করেন, এ ধরনের প্রতিরক্ষা চুক্তির সব খুঁটিনাটি সাধারণত প্রকাশ করা হয় না।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল