পাবনায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী হুসাইন কবির অপু (২৫)। মৃত্যুর মাত্র দুই দিন আগে নিজের ফেসবুকে দেওয়া একটি আবেগঘন স্ট্যাটাস এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
স্ট্যাটাসে তিনি লিখেছিলেন, ‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন মালি সাহেব। আমার দেহটা পচে সার হয়ে মিশে যাবে ওই গাছে। আর প্রতিটি ফুলের ঘ্রাণে আপনি আমাকে পাবেন।’
বুধবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে পাবনার সাঁথিয়া উপজেলার মাধপুর-শোলাবাড়িয়া মহাসড়কের শোলাবাড়িয়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
নিহত হুসাইন সাঁথিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের আব্দুল কাদেরের ছোট ছেলে। তার বাবা আতাইকুলা থানার আড়িয়াডাংগী উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় জানাজা শেষে রঘুনাথপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। পরিবারের পক্ষ থেকে জানা গেছে, অপুর শেষ ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে তার কবরের পাশে একটি বেলিফুলের গাছ লাগানো হয়েছে।
মৃত্যুর আগে লেখা সেই কয়েকটি লাইন আর কবরের পাশে লাগানো বেলিফুলের গাছ যেন স্বজনদের কাছে রেখে গেল এক হৃদয়স্পর্শী স্মৃতি।

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন