ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

বন্ধুর ছায়ায় নিখোঁজ তাহসিফ! ৪ দিনের রিমান্ডে দীপ, গ্রে'প্তার রহস্যময় তরুণী দিশা

 মিরপুরে শ্রমিক আন্দো'লনের মধ্যে পুলিশের লাঠির আঘাতে রক্তাক্ত ক্যাডেট কোচিং শিক্ষক!

ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরি (অব:)-এর মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি

স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে স্বামীর দ্বিতীয় বিয়ে, কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী!

মাকে কু'পিয়ে হ'ত্যার অভিযোগ, হাতে ব'টি নিয়ে ঘরজুড়ে ছোটাছুটি মেয়ের!

মায়ের চোখের সামনেই মেয়ের ওপর নির্যা'তনের অভিযোগ, ৯ দিন আইসিইউতে লড়ে মা'রা গেলেন অন্তঃসত্ত্বা সিফাতুন!

টঙ্গীতে ৭ বছরের মাদরাসাছাত্রীকে যৌন হে'নস্তার অভিযোগ, আটক ভাইস প্রিন্সিপাল

বেনাপোল-শার্শায় গৃহবধূর মৃ'ত্যু ঘিরে চাঞ্চল্য, শিক্ষক কবিরের বিরুদ্ধে প্রতা'রণার অভিযোগ

কোটি টাকা দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে।

১৭ বছরে সবচেয়ে বেশি দুর্নী'তি হয়েছে জ্বালানি খাতে: শামা ওবায়েদ

১৭ বছরে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি খাতে: শামা ওবায়েদ

গত ১৭ বছরে বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্নীতি জ্বালানি খাতে হয়েছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি দাবি করেছেন, বিদ্যুৎ ও গ্যাস খাতে হাজার হাজার কোটি টাকা দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের সালথায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, বিদ্যুৎ ও গ্যাস খাতে দুর্নীতির সঙ্গে জড়িতদের অনেকে দলীয় নেত্রীর সঙ্গে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তারা বিদেশে বসে পাচার করা অর্থ ভোগ করছেন। অন্যদিকে দেশের জনগণ বর্তমানে জ্বালানি সংকটে ভুগছে।

তিনি আরও বলেন, বর্তমানে জ্বালানি খাতে জনগণ যে সংকটের মুখোমুখি হচ্ছে, তার বড় একটি অংশ আওয়ামী লীগ সরকারের সময়ে তৈরি হয়েছে। মাঝখানে প্রায় দেড় বছর দায়িত্বে থাকা সরকারও এই সংকট নিরসনে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি বলে অভিযোগ করেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের অর্থনীতি সচল করার চেষ্টা করছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বাংলাদেশ আর্থিক ক্ষতির মুখে পড়ছে এবং প্রবাসীরাও নানা সংকটে রয়েছেন। একই সঙ্গে জ্বালানি খাতের সংকটও সরকারকে মোকাবিলা করতে হচ্ছে।

তিনি বলেন, সবাই ঐক্যবদ্ধ থেকে ধৈর্য ও সততার সঙ্গে কাজ করলে দেশের চলমান সংকটের সমাধান সম্ভব হবে।

আলোচনা সভা শেষে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। পরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচি শেষ করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

১৭ বছরে সবচেয়ে বেশি দুর্নী'তি হয়েছে জ্বালানি খাতে: শামা ওবায়েদ

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

১৭ বছরে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি খাতে: শামা ওবায়েদ

গত ১৭ বছরে বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্নীতি জ্বালানি খাতে হয়েছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি দাবি করেছেন, বিদ্যুৎ ও গ্যাস খাতে হাজার হাজার কোটি টাকা দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের সালথায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, বিদ্যুৎ ও গ্যাস খাতে দুর্নীতির সঙ্গে জড়িতদের অনেকে দলীয় নেত্রীর সঙ্গে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তারা বিদেশে বসে পাচার করা অর্থ ভোগ করছেন। অন্যদিকে দেশের জনগণ বর্তমানে জ্বালানি সংকটে ভুগছে।

তিনি আরও বলেন, বর্তমানে জ্বালানি খাতে জনগণ যে সংকটের মুখোমুখি হচ্ছে, তার বড় একটি অংশ আওয়ামী লীগ সরকারের সময়ে তৈরি হয়েছে। মাঝখানে প্রায় দেড় বছর দায়িত্বে থাকা সরকারও এই সংকট নিরসনে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি বলে অভিযোগ করেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের অর্থনীতি সচল করার চেষ্টা করছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বাংলাদেশ আর্থিক ক্ষতির মুখে পড়ছে এবং প্রবাসীরাও নানা সংকটে রয়েছেন। একই সঙ্গে জ্বালানি খাতের সংকটও সরকারকে মোকাবিলা করতে হচ্ছে।

তিনি বলেন, সবাই ঐক্যবদ্ধ থেকে ধৈর্য ও সততার সঙ্গে কাজ করলে দেশের চলমান সংকটের সমাধান সম্ভব হবে।

আলোচনা সভা শেষে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। পরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচি শেষ করা হয়।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল