ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : সোমবার, ১৭ আগস্ট ২০২৬

দুই হাতের আঙুল নেই, পা দিয়ে লিখে স্বপ্নের পথে কলি

এইচএসসিতে ৩০০ পরীক্ষার্থীর ২৪৭ জনই ফেল, শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের অভিনব প্রতিবাদ

দুর্ঘটনায় পা ভেঙে অসহায় বাবা, মায়ের সঙ্গে যায়নি ছোট্ট মেয়ে! বাবার সেবায় দিন কাটছে শিশুটির

দুই হাত নেই, পা দিয়ে লিখেই এইচএসসিতে জিপিএ-৫! বিজ্ঞানী হওয়ার স্বপ্ন অদম্য মেধাবী রাব্বির

রেডিও শোনার নেশায় বিক্রি করেছিলেন ৬ বিঘা জমি, কেন এমন পাগলামি?

৫২ বছর বয়সে এইচএসসিতে জিপিএ ৪.২১, স্বপ্নপূরণে অনন্য দৃষ্টান্ত শেফালী বেগমের

ফার্মেসিতে অভিযান, অনিয়ম না পেয়ে জরিমানা ছাড়াই ফিরলেন জব্বার স্যার

পাবনার সোনাপাতি বিলে বজ্রপাতে ঝরে গেল তরুণ ও কিশোরদের প্রাণ

চালক ও কন্ডাক্টরের দায়িত্বেও থাকবেন নারীরা।

মঙ্গলবার রাজধানীতে চালু হচ্ছে ‘মহিলা বাস’, চালক-কন্ডাক্টরও নারী

রাজধানীতে আগামী মঙ্গলবার থেকে চালু হচ্ছে বিশেষ ‘মহিলা বাস’ সার্ভিস। এ বাসে শুধু নারীরা যাত্রী হিসেবে চলাচল করতে পারবেন। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হতে যাওয়া এই সার্ভিসের চালক ও কন্ডাক্টরের দায়িত্বেও থাকবেন নারীরা।

মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ সার্ভিসের উদ্বোধন করা হবে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিআরটিসি।

রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিআরটিসি জানায়, নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ গণপরিবহন সুবিধা নিশ্চিত করতেই বিশেষ এই বাস সার্ভিস চালু করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লা।

নারীদের জন্য আলাদা এই বাস সার্ভিস চালুর ফলে রাজধানীর গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

মঙ্গলবার রাজধানীতে চালু হচ্ছে ‘মহিলা বাস’, চালক-কন্ডাক্টরও নারী

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল