ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : রোববার, ১৯ জুলাই ২০২৬

আর্থিক অনুদান ও সম্মাননা ক্রেস্ট তুলে দিয়েছে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)।

জুলাই শহীদ ৫ সাংবাদিকের পরিবারকে এক লাখ টাকা ও সম্মাননা ক্রেস্ট দিল এনইসি

চব্বিশের গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী পাঁচ শহীদ সাংবাদিকের পরিবারের হাতে এক লাখ টাকা করে আর্থিক অনুদান ও সম্মাননা ক্রেস্ট তুলে দিয়েছে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)।

রোববার (১৯ জুলাই) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত ‘জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা’ অনুষ্ঠানে শহীদ সাংবাদিকদের পরিবারের সদস্যদের হাতে এসব তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দৈনিক যুগান্তরের সম্পাদক, কবি ও গবেষক আবদুল হাই শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান সোহেল।

এ সময় বক্তারা গণঅভ্যুত্থানে নিহত সাংবাদিকদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের পরিবারকে সম্মান ও সহায়তা প্রদানের এই উদ্যোগকে সাংবাদিক সমাজের প্রতি দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

জুলাই শহীদ ৫ সাংবাদিকের পরিবারকে এক লাখ টাকা ও সম্মাননা ক্রেস্ট দিল এনইসি

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

জুলাই শহীদ ৫ সাংবাদিকের পরিবারকে এক লাখ টাকা ও সম্মাননা ক্রেস্ট দিল এনইসি

চব্বিশের গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী পাঁচ শহীদ সাংবাদিকের পরিবারের হাতে এক লাখ টাকা করে আর্থিক অনুদান ও সম্মাননা ক্রেস্ট তুলে দিয়েছে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)।

রোববার (১৯ জুলাই) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত ‘জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা’ অনুষ্ঠানে শহীদ সাংবাদিকদের পরিবারের সদস্যদের হাতে এসব তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দৈনিক যুগান্তরের সম্পাদক, কবি ও গবেষক আবদুল হাই শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান সোহেল।

এ সময় বক্তারা গণঅভ্যুত্থানে নিহত সাংবাদিকদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের পরিবারকে সম্মান ও সহায়তা প্রদানের এই উদ্যোগকে সাংবাদিক সমাজের প্রতি দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল