ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

দুই হাতের আঙুল নেই, পা দিয়ে লিখে স্বপ্নের পথে কলি

এইচএসসিতে ৩০০ পরীক্ষার্থীর ২৪৭ জনই ফেল, শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের অভিনব প্রতিবাদ

দুর্ঘটনায় পা ভেঙে অসহায় বাবা, মায়ের সঙ্গে যায়নি ছোট্ট মেয়ে! বাবার সেবায় দিন কাটছে শিশুটির

দুই হাত নেই, পা দিয়ে লিখেই এইচএসসিতে জিপিএ-৫! বিজ্ঞানী হওয়ার স্বপ্ন অদম্য মেধাবী রাব্বির

রেডিও শোনার নেশায় বিক্রি করেছিলেন ৬ বিঘা জমি, কেন এমন পাগলামি?

৫২ বছর বয়সে এইচএসসিতে জিপিএ ৪.২১, স্বপ্নপূরণে অনন্য দৃষ্টান্ত শেফালী বেগমের

ফার্মেসিতে অভিযান, অনিয়ম না পেয়ে জরিমানা ছাড়াই ফিরলেন জব্বার স্যার

পাবনার সোনাপাতি বিলে বজ্রপাতে ঝরে গেল তরুণ ও কিশোরদের প্রাণ

তাদের নিয়ে কোনো ধরনের রাজনৈতিক ব্যবহার করা উচিত নয়।

শহীদরা কোনো দলের নয়, বিচার ও সুষ্ঠু নির্বাচনের দাবি আদিলের বাবার

চব্বিশের জুলাই বিপ্লবে শহীদ আদিলের বাবা সরকারের কাছে তিনটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরে বলেছেন, শহীদরা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সম্পদ নন; তাদের নিয়ে কোনো ধরনের রাজনৈতিক ব্যবহার করা উচিত নয়।

মঙ্গলবার (৭ জুলাই) নিজের ফেসবুক স্ট্যাটাসে এ বিষয়টি প্রকাশ করেন এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা। একই সঙ্গে তিনি শহীদ আদিলের আত্মত্যাগের হৃদয়স্পর্শী গল্পও তুলে ধরেন।

স্ট্যাটাসে আদিলের বাবার তিনটি মূল দাবি উল্লেখ করা হয়। তিনি বলেন, বিচারব্যবস্থাকে সম্পূর্ণ স্বাধীন করতে হবে, যাতে দেশের সাধারণ মানুষ সহজেই ন্যায়বিচার পায়। পাশাপাশি একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন করতে হবে, যাতে দেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত হয়।

ডা. তাসনিম জারা আরও জানান, আন্দোলনে যাওয়ার আগে আদিল তার মায়ের কাছে জাতীয় পরিচয়পত্র (আইডি কার্ড) চেয়েছিল। কারণ, যদি সে আর ফিরে না আসে, তাহলে যেন তার মরদেহ সহজে শনাক্ত করা যায়। এই ঘটনা আদিলের আত্মত্যাগের দৃঢ় মানসিকতা ও দেশের প্রতি তার গভীর ভালোবাসার প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে।

আদিলের বাবার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তাদের আত্মত্যাগকে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

শহীদরা কোনো দলের নয়, বিচার ও সুষ্ঠু নির্বাচনের দাবি আদিলের বাবার

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল