ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

জিয়ানগরের পাড়েরহাট বাজারে উচ্ছেদ হলো সড়ক দখল করে রাখা অবৈধ চৌকি-টুল

শিরোনাম: ভূরুঙ্গামারীতে অধিক দামে সার বিক্রির চেষ্টা: মোবাইল কোর্টে জরিমানা, প্রশাসন ও নেতৃবৃন্দের সময়োপযোগী পদক্ষেপে স্বস্তি

জিয়ানগরে গ্যাসবাহী জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, নগদ লক্ষাধিক টাকা উদ্ধার

পল্লবীতে মুদি দোকানদারের কাছে ৫ লাখ টাকা চাঁ'দা দাবি, আশিকের বিরুদ্ধে থানায় অভিযোগ

জিয়ানগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পোনামাছ অবমুক্ত ও বৃক্ষরোপণ

ভূরুঙ্গামারীতে এনসিপির ৩ মাসের আংশিক কমিটিতে আহ্বায়ক মাহফুজুল ইসলাম কিরণ  , সদস্য সচিব মোর্শেদুর রহমান  আনিস

‎নোয়াখালীর পরিচিত রিকশাওয়ালার বাঁধ অপসারণ

হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধ'র্ষণের অভিযোগ, জামায়াত কর্মি গ্রেপ্তার

নির্বাচন প্রক্রিয়ায় যদি কোনো ব্যত্যয় ঘটে, তার দায়ভার আপনাকেই নিতে হবে

বুধবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে আদর্শ প্রকাশনীর আয়োজনে অনুষ্ঠিত এক বই প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আগামী ফেব্রুয়ারিতে নির্ধারিত নির্বাচন সময়মতো না হলে এর পূর্ণ দায়ভার প্রধান উপদেষ্টাকেই নিতে হবে।” তিনি বলেন, “এত বড় একটি পরিবর্তনের সুযোগ আমরা জনগণের কল্যাণে কাজে লাগাতে পারছি না। বরং প্রতিদিন আমরা আরও বেশি বিভক্ত হয়ে পড়ছি। কারা এই বিভক্তি সৃষ্টি করছে, তা অনুধাবন করা এখন সময়ের দাবি। অথচ এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজন ছিল জাতীয় ঐক্য।” মির্জা ফখরুল বলেন, “আমরা দীর্ঘদিন ফ্যাসিবাদবিরোধী আন্দোলন চালিয়ে আসছি। দেশের জনগণও তাতে অংশ নিয়েছে। একসময় প্রচার করা হয়েছিল বিএনপি সংস্কারবিরোধী দল। অথচ সত্য হলো, সংস্কারের মাধ্যমেই বিএনপির জন্ম হয়েছে। মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে প্রতিষ্ঠিত একদলীয় শাসনের বিপরীতে পরিবর্তনের ধারক হয়ে ওঠে বিএনপি।” তিনি আরও বলেন, “সংস্কার প্রক্রিয়ায় যেসব বিষয়ে আমরা একমত ছিলাম না, সেসব বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছিলাম। ঐক্যমত কমিশন প্রতিশ্রুতি দিয়েছিল সেসব বিষয় নথিভুক্ত করা হবে। কিন্তু বিস্ময়ের সঙ্গে দেখলাম, গতকাল কমিশন যে খসড়া প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে, সেখানে সেসব ‘নোট অব ডিসেন্ট’-এর কোনো উল্লেখ নেই। এটি জনগণ ও রাজনৈতিক দলের সঙ্গে এক ধরনের প্রতারণা।” বিএনপি মহাসচিব আরও বলেন, “দেশের বর্তমান সব সংকটের মূলে রয়েছে একটি গ্রহণযোগ্য নির্বাচন। জনগণের ভোটে নির্বাচিত সংসদই এসব সংস্কারকে সাংবিধানিকভাবে বাস্তবায়ন করতে পারে। আমরা ৫ আগস্টের পর দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছিলাম, কারণ নির্বাচন যত বিলম্বিত হচ্ছে, ততই ফ্যাসিবাদী শক্তি পুনরায় সংগঠিত হচ্ছে।” প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, “আপনি জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ একজন ব্যক্তি। তাই যতটুকু সংস্কার প্রয়োজন, তা সম্পন্ন করে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিন। নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদই দেশের সংকট নিরসনের পথ দেখাবে। তবে এই প্রক্রিয়ায় যদি কোনো ব্যত্যয় ঘটে, তার দায়ভার আপনাকেই নিতে হবে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

নির্বাচন প্রক্রিয়ায় যদি কোনো ব্যত্যয় ঘটে, তার দায়ভার আপনাকেই নিতে হবে

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৫

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল