ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : সোমবার, ৩০ মার্চ ২০২৬

বন্ধুর ছায়ায় নিখোঁজ তাহসিফ! ৪ দিনের রিমান্ডে দীপ, গ্রে'প্তার রহস্যময় তরুণী দিশা

 মিরপুরে শ্রমিক আন্দো'লনের মধ্যে পুলিশের লাঠির আঘাতে রক্তাক্ত ক্যাডেট কোচিং শিক্ষক!

ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরি (অব:)-এর মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি

স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে স্বামীর দ্বিতীয় বিয়ে, কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী!

মায়ের চোখের সামনেই মেয়ের ওপর নির্যা'তনের অভিযোগ, ৯ দিন আইসিইউতে লড়ে মা'রা গেলেন অন্তঃসত্ত্বা সিফাতুন!

টঙ্গীতে ৭ বছরের মাদরাসাছাত্রীকে যৌন হে'নস্তার অভিযোগ, আটক ভাইস প্রিন্সিপাল

সৌদি আরবে নজরুলের ফাঁ'সি, শোকে রাতেই ফুফুর মৃ'ত্যু! এক 'মৃত্যুদণ্ডে নিভে গেল দুটি প্রাণের গল্প

পটুয়াখালীর মির্জাগঞ্জে ডোবা থেকে উদ্ধার নিখোঁজ শিশু রোজা মনির ম'রদেহ

তথ্য নিশ্চিত করেন মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসাইন সানীব।

মতলবে খামারশ্রমিক হ'ত্যা, সীমান্ত থেকে হ'ত্যাকারী গ্রে'প্তার

চাঁদপুরের মতলব দক্ষিণে গরুর খামারের শ্রমিক মনজিল শেখ (৫৫) হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত সাগর হোসেনকে (২৩) ঘটনার মাত্র ৭ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (৩০ মার্চ) দুপুরে মতলব দক্ষিণ থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসাইন সানীব।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর অভিযুক্ত সাগর হোসেন সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন। তবে তথ্য-প্রযুক্তির সহায়তায় দ্রুত তার অবস্থান শনাক্ত করে সাতক্ষীরা সদর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর স্বীকার করেছেন যে, ঘটনার রাতে মনজিল শেখের সঙ্গে তার তুচ্ছ বিষয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তিনি লোহার রড দিয়ে মনজিলের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এর আগে শনিবার রাতে উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের নারায়ণপুর প্রধানীয়া বাড়ির ইয়াকুব প্রধানের ‘এমএসপি এগ্রো’ নামক গরুর খামারে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরদিন রোববার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহত মনজিল শেখ ও অভিযুক্ত সাগর হোসেন দীর্ঘ দিন ধরে একই খামারে কর্মরত ছিলেন।

সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার জাবীর হুসাইন সানীব জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে ইতোমধ্যে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার সাগরকে আজ সোমবার দুপুরে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

প্রেস কনফারেন্সে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক, পুলিশ পরিদর্শক (তদন্ত) অখিল চন্দ্র সরকার এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. জালাল উদ্দীন ও এসআই জীবন চৌধুরী।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

মতলবে খামারশ্রমিক হ'ত্যা, সীমান্ত থেকে হ'ত্যাকারী গ্রে'প্তার

প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

featured Image

চাঁদপুরের মতলব দক্ষিণে গরুর খামারের শ্রমিক মনজিল শেখ (৫৫) হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত সাগর হোসেনকে (২৩) ঘটনার মাত্র ৭ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (৩০ মার্চ) দুপুরে মতলব দক্ষিণ থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসাইন সানীব।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর অভিযুক্ত সাগর হোসেন সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন। তবে তথ্য-প্রযুক্তির সহায়তায় দ্রুত তার অবস্থান শনাক্ত করে সাতক্ষীরা সদর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর স্বীকার করেছেন যে, ঘটনার রাতে মনজিল শেখের সঙ্গে তার তুচ্ছ বিষয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তিনি লোহার রড দিয়ে মনজিলের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এর আগে শনিবার রাতে উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের নারায়ণপুর প্রধানীয়া বাড়ির ইয়াকুব প্রধানের ‘এমএসপি এগ্রো’ নামক গরুর খামারে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরদিন রোববার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহত মনজিল শেখ ও অভিযুক্ত সাগর হোসেন দীর্ঘ দিন ধরে একই খামারে কর্মরত ছিলেন।

সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার জাবীর হুসাইন সানীব জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে ইতোমধ্যে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার সাগরকে আজ সোমবার দুপুরে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

প্রেস কনফারেন্সে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক, পুলিশ পরিদর্শক (তদন্ত) অখিল চন্দ্র সরকার এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. জালাল উদ্দীন ও এসআই জীবন চৌধুরী।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল