ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

দুই হাতের আঙুল নেই, পা দিয়ে লিখে স্বপ্নের পথে কলি

এইচএসসিতে ৩০০ পরীক্ষার্থীর ২৪৭ জনই ফেল, শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের অভিনব প্রতিবাদ

দুর্ঘটনায় পা ভেঙে অসহায় বাবা, মায়ের সঙ্গে যায়নি ছোট্ট মেয়ে! বাবার সেবায় দিন কাটছে শিশুটির

দুই হাত নেই, পা দিয়ে লিখেই এইচএসসিতে জিপিএ-৫! বিজ্ঞানী হওয়ার স্বপ্ন অদম্য মেধাবী রাব্বির

রেডিও শোনার নেশায় বিক্রি করেছিলেন ৬ বিঘা জমি, কেন এমন পাগলামি?

৫২ বছর বয়সে এইচএসসিতে জিপিএ ৪.২১, স্বপ্নপূরণে অনন্য দৃষ্টান্ত শেফালী বেগমের

ফার্মেসিতে অভিযান, অনিয়ম না পেয়ে জরিমানা ছাড়াই ফিরলেন জব্বার স্যার

পাবনার সোনাপাতি বিলে বজ্রপাতে ঝরে গেল তরুণ ও কিশোরদের প্রাণ

ইফতার মাহফিলের মধ্য দিয়ে মূল কর্মসূচির সূচনা হবে।

এনসিপির ইফতারে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ

ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিতে স্বরাষ্ট্রমন্ত্রী ও সালাহউদ্দিন আহমদ আমন্ত্রণ গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র তুলে দেন। পরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জানান, মন্ত্রী সানন্দে দাওয়াত গ্রহণ করেছেন।

পোস্টে আখতার হোসেন লেখেন, ‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’—এই প্রতিপাদ্য সামনে রেখে এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর ধানমন্ডি আবাহনী মাঠ-এ আয়োজিত ইফতার মাহফিলের মধ্য দিয়ে মূল কর্মসূচির সূচনা হবে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভিন্ন রাজনৈতিক ধারার দলগুলোর মধ্যে এমন আনুষ্ঠানিক যোগাযোগ সাম্প্রতিক সময়ের রাজনৈতিক প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ। বিশেষ করে জাতীয় রাজনীতিতে মেরুকরণের আলোচনার মধ্যে এই আমন্ত্রণ ও তা গ্রহণ করাকে অনেকেই ইতিবাচক রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন।

এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দলটির নেতাকর্মীদের মধ্যে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতির সম্ভাবনা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

এনসিপির ইফতারে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ

প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিতে স্বরাষ্ট্রমন্ত্রী ও সালাহউদ্দিন আহমদ আমন্ত্রণ গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র তুলে দেন। পরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জানান, মন্ত্রী সানন্দে দাওয়াত গ্রহণ করেছেন।

পোস্টে আখতার হোসেন লেখেন, ‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’—এই প্রতিপাদ্য সামনে রেখে এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর ধানমন্ডি আবাহনী মাঠ-এ আয়োজিত ইফতার মাহফিলের মধ্য দিয়ে মূল কর্মসূচির সূচনা হবে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভিন্ন রাজনৈতিক ধারার দলগুলোর মধ্যে এমন আনুষ্ঠানিক যোগাযোগ সাম্প্রতিক সময়ের রাজনৈতিক প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ। বিশেষ করে জাতীয় রাজনীতিতে মেরুকরণের আলোচনার মধ্যে এই আমন্ত্রণ ও তা গ্রহণ করাকে অনেকেই ইতিবাচক রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন।

এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দলটির নেতাকর্মীদের মধ্যে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতির সম্ভাবনা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল