ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : বুধবার, ২১ জানুয়ারি ২০২৬

মোদী সরকারের সঙ্গে দেশ বিক্রির চুক্তি করেছে বিএনপি: রাশেদ প্রধান

মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নিয়ে জাতীয় স্বার্থ বিসর্জন দেওয়া যাবে না: শফিকুর রহমান

নোয়াখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নেতাকর্মীদের সমাগম

মতলব পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জননেতা আশরাফুর রহমান বাবু

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্গাপূজার টিম নিয়ে বিস্ফোরক মন্তব্য:

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্গাপূজার টিম নিয়ে বিস্ফোরক মন্তব্য: "এটি সিন্ডিকেট কমিটি" - স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব

যতবেশি মেয়েরা এগিয়ে আসবে, তত রাজনীতির গুণগতমান পরিবর্তন হবে: ইঞ্জি. শ্যামল এমপি

নাসিরনগরে এমপি এম এ হান্নানের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ

 দেবিদ্বারে সার ডিলার বরাদ্দ নিয়ে বিএনপির প্রতিবাদ সমাবেশ

হাদি ভাইয়ের মতো পরিণতি বরণ করতে না হয়।”

প্রচারের সময় যেন হাদির মতো পরিণতি না হয়: আখতার

ছবি সংগৃহীত

প্রচারের সময় হাদির মতো পরিণতি না হওয়ার আহ্বান: আখতার হোসেন

নির্বাচনি প্রচার চলাকালে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেছেন, “নির্বাচনি প্রচার চালানোর সময় আমাদের কোনো প্রার্থীকে কোনোভাবেই যেন হাদি ভাইয়ের মতো পরিণতি বরণ করতে না হয়।”

রোববার এক বক্তব্যে তিনি দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। আখতার হোসেন বলেন, সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানে গিয়ে র‍্যাবের এক কর্মকর্তার নিহত হওয়ার ঘটনা প্রমাণ করে যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ অবনতির দিকে যাচ্ছে।

তিনি দাবি করেন, যখন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরাই দায়িত্ব পালন করতে গিয়ে নিরাপদ নন, তখন সাধারণ মানুষ ও নির্বাচনি প্রচারে অংশ নেওয়া রাজনৈতিক কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। এই বাস্তবতায় নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

এনসিপির সদস্যসচিব বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হলে সব প্রার্থীর জন্য সমান নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। নির্বাচনি মাঠে ভয়ভীতি বা সহিংসতার পরিবেশ থাকলে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের পাশাপাশি নির্বাচনি সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন আখতার হোসেন।

এ সময় তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রচারকালীন সময়ে প্রার্থী ও তাদের কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে স্পষ্ট নির্দেশনা ও কার্যকর মনিটরিং প্রয়োজন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

প্রচারের সময় যেন হাদির মতো পরিণতি না হয়: আখতার

প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল