ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : রোববার, ১৮ জানুয়ারি ২০২৬

শ্রীপুর উপজেলায় আবারও প্রকাশ্যে কর্মসূচি পালন করেছে

শ্রীপুরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে নি'ষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল।

ছবি সংগ্রহীত

শ্রীপুরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল।

সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ গাজীপুরের শ্রীপুর উপজেলায় আবারও প্রকাশ্যে কর্মসূচি পালন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতের দিকে শ্রীপুর অংশের ব্যস্ত ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে সংগঠনটির ব্যানারে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই ২০–২৫ জনের একটি দল মহাসড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। মিছিলটি স্বল্প সময় স্থায়ী হলেও এতে মহাসড়কে চলাচলকারী যানবাহনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। মিছিল শেষে অংশগ্রহণকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয়দের অভিযোগ, সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণার পরও ছাত্রলীগের এমন প্রকাশ্য কার্যক্রম আইন অমান্যের শামিল। বিশেষ করে একটি গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়কে এই ধরনের কর্মসূচি জননিরাপত্তা ও আইনশৃঙ্খলার জন্য হুমকি সৃষ্টি করতে পারে বলে মনে করছেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, “নিষিদ্ধ সংগঠন প্রকাশ্যে মিছিল করছে—এটা খুবই উদ্বেগজনক। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও জোরদার হওয়া প্রয়োজন।”

এ বিষয়ে শ্রীপুর থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, বিষয়টি তারা শুনেছেন এবং খোঁজ নেওয়া হচ্ছে। তিনি বলেন, “নিষিদ্ধ কোনো সংগঠনের কার্যক্রম প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, সম্প্রতি সরকার জনশৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে। এর পরও দেশের বিভিন্ন স্থানে সংগঠনটির নেতাকর্মীদের গোপন বা ঝটিকা কর্মসূচির অভিযোগ সামনে আসছে।

এ ঘটনায় শ্রীপুরসহ গাজীপুর জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। স্থানীয় প্রশাসনের তৎপরতা ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন সচেতন মহল।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

শ্রীপুরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে নি'ষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল।

প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬

featured Image

শ্রীপুরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল।

সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ গাজীপুরের শ্রীপুর উপজেলায় আবারও প্রকাশ্যে কর্মসূচি পালন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতের দিকে শ্রীপুর অংশের ব্যস্ত ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে সংগঠনটির ব্যানারে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই ২০–২৫ জনের একটি দল মহাসড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। মিছিলটি স্বল্প সময় স্থায়ী হলেও এতে মহাসড়কে চলাচলকারী যানবাহনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। মিছিল শেষে অংশগ্রহণকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয়দের অভিযোগ, সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণার পরও ছাত্রলীগের এমন প্রকাশ্য কার্যক্রম আইন অমান্যের শামিল। বিশেষ করে একটি গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়কে এই ধরনের কর্মসূচি জননিরাপত্তা ও আইনশৃঙ্খলার জন্য হুমকি সৃষ্টি করতে পারে বলে মনে করছেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, “নিষিদ্ধ সংগঠন প্রকাশ্যে মিছিল করছে—এটা খুবই উদ্বেগজনক। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও জোরদার হওয়া প্রয়োজন।”

এ বিষয়ে শ্রীপুর থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, বিষয়টি তারা শুনেছেন এবং খোঁজ নেওয়া হচ্ছে। তিনি বলেন, “নিষিদ্ধ কোনো সংগঠনের কার্যক্রম প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, সম্প্রতি সরকার জনশৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে। এর পরও দেশের বিভিন্ন স্থানে সংগঠনটির নেতাকর্মীদের গোপন বা ঝটিকা কর্মসূচির অভিযোগ সামনে আসছে।

এ ঘটনায় শ্রীপুরসহ গাজীপুর জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। স্থানীয় প্রশাসনের তৎপরতা ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন সচেতন মহল।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল