শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
এক জাহাঙ্গীরই সাড়ে সাত হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচার দুদকের মামলা
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৫
এক জাহাঙ্গীরই সাড়ে সাত হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচার দুদকের মামলা
সাড়ে সাত হাজার কোটি টাকা আত্মসাৎ এর পর বিদেশে বাজারের অভিযোগ গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এডভোকেট জাহাঙ্গীর আলম সহ দুই জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ।
অপরজন হলেন গাজীপুর সিটি কর্পোরেশনের দীর্ঘদিন কর্মরত প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গুলাম কিবরিয়া ।
রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এর তথ্য জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মোহাম্মদ আক্তার হোসেন
দুদক মহাপরিচালক জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গুলাম কিবরিয়া পরস্পর যুগ সাজসে বুয়া টেন্ডার ও বিল প্রস্তুতপূর্বক নিজস্ব ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্ড দিয়ে সরকারি উন্নয়ন তাহবিল ও সিটি কর্পোরেশনের রাজস্ব তাহবিল থেকে নানাবিধ অভিনয় ও দুর্নীতির মাধ্যমে সাড়ে ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ পূর্বক বিদেশে পাচারের অভিযোগে তাদের বিরুদ্ধে দাঁড়ায় একটি মামলা দায়েরের সিদ্ধান্ত কমিশন কর্তৃক গৃহীত হয়েছে।
তিনি আরো জানান আসামিরা সিটি কর্পোরেশনে ভুয়া টেন্ডার ও বিল তৈরি করে নিজেদের মালিকানাধীন টিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেন।
এর মাধ্যমে উন্নয়ন ও রাজস্ব তাবিল থেকে ৭৫০০ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছেন।
আক্তার হোসেন আরো জানান মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলম বরখাস্ত হওয়ার সাত মাস পর তার বিরুদ্ধে এ অভিযোগ অনুসন্ধানে নামে দুদক।
সেই সময় বলা হয়, জাহাঙ্গীর বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করে সিটি কর্পোরেশনের নামে বুয়া ব্যাংক একাউন্ট খুলেন এবং সেখান থেকে অর্থ উত্তোলন করেন।
এছাড়া ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে ২১ সালের ২২ ডিসেম্বর পর্যন্ত সময়ে এই বুয়া একাউন্টে সিটি কর্পোরেশনের নামে কয়েক কোটি টাকা জমা ও উত্তোলন করে জাহাঙ্গীর আলম তা আত্মসাৎ করেন বলেও জানিয়েছে।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন