শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলার বিষয়ে বাংলাদেশের আপত্তির পর অবশেষে মুখ খুলেছে ভারত সরকার
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৫
ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলার বিষয়ে বাংলাদেশের আপত্তির পর অবশেষে মুখ খুলেছে ভারত সরকার। এ নিয়ে বুধবার (২০ আগস্ট) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারতের ভূখণ্ড ব্যবহার করে কোনো বিদেশি রাজনৈতিক শক্তি তাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাতে পারবে না। তিনি স্পষ্ট করে জানান, আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বাংলাদেশের স্বার্থবিরোধী বা ভারতের আইনবিরোধী কোনো কার্যক্রম চালাচ্ছেন—এমন তথ্য তাদের জানা নেই।
ঢাকা সম্প্রতি উদ্বেগ প্রকাশ করে জানিয়েছিল, ভারতের মাটিতে আওয়ামী লীগের কার্যালয় চালু হলে সেখানে পলাতক আসামিরা অবস্থান নিয়ে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড চালাতে পারে, যা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আঘাত হানবে। একই সঙ্গে দ্রুত এ ধরনের কার্যালয় বন্ধের অনুরোধ জানায় ঢাকা।
প্রতিবেশী দেশের এমন মন্তব্যের জবাবে জয়সওয়াল বলেন, “ভারত তার নীতিতে অটল—কোনো রাষ্ট্রবিরোধী রাজনৈতিক কার্যকলাপ এখানে সহ্য করা হবে না। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিবৃতি প্রয়োজনের অতিরঞ্জন।”
তিনি আরও যোগ করেন, “ভারত আশা করে, বাংলাদেশে জনগণের ইচ্ছা ও গণতান্ত্রিক ম্যান্ডেট প্রতিফলিত করে যত দ্রুত সম্ভব একটি অবাধ, নিরপেক্ষ ও সর্বসম্মত নির্বাচন অনুষ্ঠিত হবে।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন