ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : সোমবার, ০৬ অক্টোবর ২০২৫

মোদী সরকারের সঙ্গে দেশ বিক্রির চুক্তি করেছে বিএনপি: রাশেদ প্রধান

মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নিয়ে জাতীয় স্বার্থ বিসর্জন দেওয়া যাবে না: শফিকুর রহমান

নোয়াখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নেতাকর্মীদের সমাগম

মতলব পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জননেতা আশরাফুর রহমান বাবু

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্গাপূজার টিম নিয়ে বিস্ফোরক মন্তব্য:

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্গাপূজার টিম নিয়ে বিস্ফোরক মন্তব্য: "এটি সিন্ডিকেট কমিটি" - স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব

যতবেশি মেয়েরা এগিয়ে আসবে, তত রাজনীতির গুণগতমান পরিবর্তন হবে: ইঞ্জি. শ্যামল এমপি

নাসিরনগরে এমপি এম এ হান্নানের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ

 দেবিদ্বারে সার ডিলার বরাদ্দ নিয়ে বিএনপির প্রতিবাদ সমাবেশ

ঝালকাঠিতে বিএনপির ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করলেন সেলিম রেজা

ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন ঝালকাঠি–১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী এবং নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা। রবিবার (৫ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি উপজেলার পাটিখালঘাটা, চেচরিরামপুর, মরিচবুনিয়া বাজার, ঘোষেরহাট, আমুয়া, দোগনা বাজার ও সেন্টারের হাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের হাতে লিফলেট তুলে দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। সংক্ষিপ্ত বক্তব্যে হাবিবুর রহমান সেলিম রেজা বলেন, “আমরা গত ১৭ বছর ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন–সংগ্রাম করে যাচ্ছি। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এ দেশের মানুষ আজ স্বৈরাচার ও নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। এখন সময় এসেছে দেশ পুনর্গঠনের। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।” গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নূর হোসেন, আমুয়া ইউনিয়নের সাবেক সভাপতি ও কাঁঠালিয়া বিএনপির সিনিয়র নেতা মজিবুল হক পান্না গোলদার, মঠবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম হায়দার সিকদার, রাজাপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মতিউর রহমান টুকু মৃধা, কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি তারিকুল ইসলাম, সাতুরিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দীলিপ, যুবদল নেতা সুমন জমাদ্দার, ছাত্রদল নেতা বেলাল জমাদ্দার, ফয়সাল হোসেন প্রিন্স, সাইফুল ইসলাম ও মঈন মুন্সী প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

ঝালকাঠিতে বিএনপির ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করলেন সেলিম রেজা

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৫

featured Image
ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন ঝালকাঠি–১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী এবং নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা। রবিবার (৫ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি উপজেলার পাটিখালঘাটা, চেচরিরামপুর, মরিচবুনিয়া বাজার, ঘোষেরহাট, আমুয়া, দোগনা বাজার ও সেন্টারের হাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের হাতে লিফলেট তুলে দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। সংক্ষিপ্ত বক্তব্যে হাবিবুর রহমান সেলিম রেজা বলেন, “আমরা গত ১৭ বছর ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন–সংগ্রাম করে যাচ্ছি। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এ দেশের মানুষ আজ স্বৈরাচার ও নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। এখন সময় এসেছে দেশ পুনর্গঠনের। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।” গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নূর হোসেন, আমুয়া ইউনিয়নের সাবেক সভাপতি ও কাঁঠালিয়া বিএনপির সিনিয়র নেতা মজিবুল হক পান্না গোলদার, মঠবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম হায়দার সিকদার, রাজাপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মতিউর রহমান টুকু মৃধা, কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি তারিকুল ইসলাম, সাতুরিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দীলিপ, যুবদল নেতা সুমন জমাদ্দার, ছাত্রদল নেতা বেলাল জমাদ্দার, ফয়সাল হোসেন প্রিন্স, সাইফুল ইসলাম ও মঈন মুন্সী প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল