ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

জিয়ানগরের পাড়েরহাট বাজারে উচ্ছেদ হলো সড়ক দখল করে রাখা অবৈধ চৌকি-টুল

শিরোনাম: ভূরুঙ্গামারীতে অধিক দামে সার বিক্রির চেষ্টা: মোবাইল কোর্টে জরিমানা, প্রশাসন ও নেতৃবৃন্দের সময়োপযোগী পদক্ষেপে স্বস্তি

জিয়ানগরে গ্যাসবাহী জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, নগদ লক্ষাধিক টাকা উদ্ধার

পল্লবীতে মুদি দোকানদারের কাছে ৫ লাখ টাকা চাঁ'দা দাবি, আশিকের বিরুদ্ধে থানায় অভিযোগ

জিয়ানগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পোনামাছ অবমুক্ত ও বৃক্ষরোপণ

ভূরুঙ্গামারীতে এনসিপির ৩ মাসের আংশিক কমিটিতে আহ্বায়ক মাহফুজুল ইসলাম কিরণ  , সদস্য সচিব মোর্শেদুর রহমান  আনিস

‎নোয়াখালীর পরিচিত রিকশাওয়ালার বাঁধ অপসারণ

হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধ'র্ষণের অভিযোগ, জামায়াত কর্মি গ্রেপ্তার

গাজায় গণহত্যা: মুখে নিন্দা, আড়ালে ইসরাইলের সহযোগী ছয় আরব দেশ

গাজায় গণহত্যা: মুখে নিন্দা, আড়ালে ইসরাইলের সহযোগী ছয় আরব দেশ গাজায় ইসরাইলের নির্মম গণহত্যার বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ দেখালেও, গোপনে সেই হত্যাযজ্ঞের সহযোগী হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের ছয় প্রভাবশালী আরব দেশ—সৌদি আরব, মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কাতার। যুক্তরাষ্ট্রের দৈনিক দ্য ওয়াশিংটন পোস্ট–এর এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। প্রতিবেদনটি জানায়, গাজায় রক্তপাত চলার সময়ও এই দেশগুলো যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইসরাইলের সঙ্গে “আঞ্চলিক নিরাপত্তা কাঠামো” নামে এক গোপন সামরিক জোটে অংশ নেয়। যদিও প্রকাশ্যে তারা ইসরাইলি আগ্রাসনের নিন্দা করেছে, বাস্তবে তারা পর্দার আড়ালে একই আগ্রাসনের অংশীদার ছিল। ওয়াশিংটন পোস্ট ও ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টসের হাতে পাওয়া মার্কিন গোপন নথি অনুযায়ী, ২০২২ সালে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)–এর নেতৃত্বে এই গোপন জোট গঠিত হয়। আনুষ্ঠানিকভাবে ইরানের ‘হুমকি মোকাবিলা’ই এর লক্ষ্য বলা হলেও, বাস্তবে এর বড় অংশের কার্যক্রম পরিচালিত হয়েছে গাজা ও হামাসবিরোধী অভিযানে। এই সহযোগিতার আওতায় আরব দেশগুলোর সামরিক বাহিনী ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নেয়—বিশেষ করে টানেল যুদ্ধ, আকাশ প্রতিরক্ষা এবং সাইবার গোয়েন্দা অভিযানে। গোপন তথ্য অনুযায়ী, গাজার বোমাবর্ষণে ইসরাইল এসব যৌথ প্রশিক্ষণ থেকে পাওয়া কৌশলই ব্যবহার করেছে। ২০২৪ সালের মধ্যে এই ছয় দেশ যুক্তরাষ্ট্রের রাডার ও সেন্সর নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত হয়ে পড়ে, যা “ইরানবিরোধী প্রতিরক্ষা ব্যবস্থা” হিসেবে উপস্থাপন করা হলেও বাস্তবে তেল আবিবের সঙ্গে তাদের সামরিক সমন্বয়কেই আরও শক্তিশালী করে। সেপ্টেম্বর মাসে ইসরাইলের বিমান হামলায় দোহায় একাধিক হামাস নেতা নিহত হওয়ার পর এই গোপন জোট বড় সংকটে পড়ে। তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে কাতারের কাছে দুঃখ প্রকাশ করতে বাধ্য করেন—প্রকাশ পায় জোটের অন্তরালে থাকা গভীর দ্বন্দ্ব। বিশ্লেষকদের মতে, আরব নেতারা একদিকে ইসরাইলের ক্রমবর্ধমান সামরিক প্রভাবকে ভয় পায়, অন্যদিকে নিজেদের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল। এই দ্বৈত নির্ভরতা ও স্বার্থের রাজনীতিই শেষ পর্যন্ত গাজার অসহায় জনগণের প্রতি এক নির্মম বিশ্বাসঘাতকতায় পরিণত হয়েছে। গাজার রক্তভেজা মাটি তাই আজও সাক্ষ্য দিচ্ছে—যে বন্ধুর মুখে সমবেদনা, তার হাতেই কখনও কখনও লুকিয়ে থাকে ছুরির আঁচ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

গাজায় গণহত্যা: মুখে নিন্দা, আড়ালে ইসরাইলের সহযোগী ছয় আরব দেশ

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৫

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল