ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

মাদ'কের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় দৈনিক যায়যায়দিনের মতলব প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি

দৈনিক যায়যায়দিন পত্রিকার মতলব উপজেলা প্রতিনিধি ও সাংবাদিক মোঃ নাজমুল হক।

চাঁদপুরের মতলব উত্তরে মাদকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ প্রকাশ করায় দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি ও সাংবাদিক মোঃ নাজমুল হককে (২৮) মুঠোফোনে অকথ্য ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি নিজের নিরাপত্তা চেয়ে মতলব উত্তর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।

​জিডি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর রাত ৮:১০ ঘটিকায় 'মতলব নিউজ' ফেসবুক পেজে গজরা ইউনিয়নের পূর্ব রায়দিয়া নয়াকান্দি গ্রামের মাদক সেবন সম্পর্কিত একটি খবর ছবিসহ পোস্ট করা হয়। মাদকের বিরুদ্ধে এই সংবাদ প্রকাশের জেরে পরদিন, ১৬ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৯:০০ ঘটিকায় ০১৯৮১৩৮৬৮৬৬ নম্বর থেকে সাংবাদিক নাজমুল হকের মুঠোফোনে কল করা হয়।

​কলকারী অজ্ঞাত ব্যক্তি সংবাদ প্রকাশের কারণে তাকে অকথ্য ও অশ্লীল ভাষায় গালাগাল করে এবং একপর্যায়ে রাস্তায় একা পেলে প্রাণনাশসহ বড় ধরনের শারীরিক ক্ষতি করার হুমকি দেয়। এ ঘটনার পর থেকে সাংবাদিক নাজমুল হক ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

​নিজের আইনি সুরক্ষা ও জীবনের নিরাপত্তার স্বার্থে গত ১৭ সেপ্টেম্বর তিনি মতলব উত্তর থানায় উপস্থিত হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ৮৮১, ট্র্যাকিং নং- E2L1NY) অন্তর্ভুক্ত করেন।

​এ বিষয়ে মতলব উত্তর থানা পুলিশ জানায়, জিডির বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে হুমকিদাতাকে শনাক্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

মাদ'কের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় দৈনিক যায়যায়দিনের মতলব প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চাঁদপুরের মতলব উত্তরে মাদকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ প্রকাশ করায় দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি ও সাংবাদিক মোঃ নাজমুল হককে (২৮) মুঠোফোনে অকথ্য ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি নিজের নিরাপত্তা চেয়ে মতলব উত্তর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।

​জিডি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর রাত ৮:১০ ঘটিকায় 'মতলব নিউজ' ফেসবুক পেজে গজরা ইউনিয়নের পূর্ব রায়দিয়া নয়াকান্দি গ্রামের মাদক সেবন সম্পর্কিত একটি খবর ছবিসহ পোস্ট করা হয়। মাদকের বিরুদ্ধে এই সংবাদ প্রকাশের জেরে পরদিন, ১৬ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৯:০০ ঘটিকায় ০১৯৮১৩৮৬৮৬৬ নম্বর থেকে সাংবাদিক নাজমুল হকের মুঠোফোনে কল করা হয়।

​কলকারী অজ্ঞাত ব্যক্তি সংবাদ প্রকাশের কারণে তাকে অকথ্য ও অশ্লীল ভাষায় গালাগাল করে এবং একপর্যায়ে রাস্তায় একা পেলে প্রাণনাশসহ বড় ধরনের শারীরিক ক্ষতি করার হুমকি দেয়। এ ঘটনার পর থেকে সাংবাদিক নাজমুল হক ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

​নিজের আইনি সুরক্ষা ও জীবনের নিরাপত্তার স্বার্থে গত ১৭ সেপ্টেম্বর তিনি মতলব উত্তর থানায় উপস্থিত হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ৮৮১, ট্র্যাকিং নং- E2L1NY) অন্তর্ভুক্ত করেন।

​এ বিষয়ে মতলব উত্তর থানা পুলিশ জানায়, জিডির বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে হুমকিদাতাকে শনাক্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল