ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় অনলাইন জু'য়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, ৩০ স্মার্টফোন জব্দ

ছবি: Dsk tv

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। এ সময় অনলাইন জুয়া খেলায় ব্যবহৃত ৩০টি স্মার্টফোন জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নবীনগর উপজেলার লাউরচেংপুর এলাকার রাজিব বণিক (৩৮) এবং ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কাজীপাড়ার ইয়াছিন বাবু (৩২), শাহিন সরকার (৪৮) ও রোমান শাহ (৪৭)।

এসআরবি-৯-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে খবর পাওয়া যায়, কাজীপাড়ার শফিকুল জনকের ‘খন্দকার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি’র আড়াআড়ি একচালা টিনশেড অফিস কক্ষে কয়েকজন ব্যক্তি অনলাইন জুয়ায় অংশ নিচ্ছেন। পরে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে চারজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে অনলাইন জুয়া পরিচালনা ও খেলায় ব্যবহৃত ৩০টি স্মার্টফোন জব্দ করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্থানীয় পর্যায়ে অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করার কথা স্বীকার করেছেন। কমিশনের মাধ্যমে লাভবান হওয়ার উদ্দেশ্যে তারা বিভিন্ন ব্যক্তিকে 9xlive.bet ও 3wickets অ্যাপ ব্যবহার করে অনলাইন জুয়ায় অংশ নিতে উৎসাহিত করতেন। একই সঙ্গে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে জুয়ার টাকা সংগ্রহ করে মূল এজেন্টের কাছে পাঠানোর কাজও করতেন বলে জানায় পুলিশ।

এসআরবি-৯ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরে জব্দ করা আলামতসহ তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অনলাইন জুয়া প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-৯।

মেহেদী হাসান মেহের
ব্রাহ্মণবাড়িয়া
১৮/০৯/২০২৬

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় অনলাইন জু'য়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, ৩০ স্মার্টফোন জব্দ

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। এ সময় অনলাইন জুয়া খেলায় ব্যবহৃত ৩০টি স্মার্টফোন জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নবীনগর উপজেলার লাউরচেংপুর এলাকার রাজিব বণিক (৩৮) এবং ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কাজীপাড়ার ইয়াছিন বাবু (৩২), শাহিন সরকার (৪৮) ও রোমান শাহ (৪৭)।

এসআরবি-৯-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে খবর পাওয়া যায়, কাজীপাড়ার শফিকুল জনকের ‘খন্দকার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি’র আড়াআড়ি একচালা টিনশেড অফিস কক্ষে কয়েকজন ব্যক্তি অনলাইন জুয়ায় অংশ নিচ্ছেন। পরে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে চারজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে অনলাইন জুয়া পরিচালনা ও খেলায় ব্যবহৃত ৩০টি স্মার্টফোন জব্দ করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্থানীয় পর্যায়ে অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করার কথা স্বীকার করেছেন। কমিশনের মাধ্যমে লাভবান হওয়ার উদ্দেশ্যে তারা বিভিন্ন ব্যক্তিকে 9xlive.bet ও 3wickets অ্যাপ ব্যবহার করে অনলাইন জুয়ায় অংশ নিতে উৎসাহিত করতেন। একই সঙ্গে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে জুয়ার টাকা সংগ্রহ করে মূল এজেন্টের কাছে পাঠানোর কাজও করতেন বলে জানায় পুলিশ।

এসআরবি-৯ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরে জব্দ করা আলামতসহ তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অনলাইন জুয়া প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-৯।

মেহেদী হাসান মেহের
ব্রাহ্মণবাড়িয়া
১৮/০৯/২০২৬

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল