এফএসআরইউ মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিং ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশে চলমান গ্যাস সংকট মোকাবিলায় আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা করা ছাড়া সরকারের হাতে আর কোনো বিকল্প নেই।
বৃহস্পতিবার সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘এই সংকটের সময়ে আসলে আমার কিছু করার নেই এখন। এফএসআরইউ ছাড়া গ্যাস নামাতে পারব না। এখন শুধু দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই।’
তিনি জানান, এফএসআরইউ মেরামতের কাজ প্রকৌশলীরা চালিয়ে যাচ্ছেন। মেরামত শেষ না হওয়া পর্যন্ত গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব নয়। এ কারণে বিদ্যুৎ উৎপাদনেও সংকট তৈরি হচ্ছে।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বর্তমানে পরিস্থিতি সামাল দিতে লোডশেডিং ব্যবস্থাপনার ওপর নির্ভর করতে হচ্ছে। এফএসআরইউ সচল হলে গ্যাস সরবরাহ বাড়বে এবং বিদ্যুৎ উৎপাদন পরিস্থিতিও ধীরে ধীরে স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন