বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
রাশিয়ার নতুন বুরে'ভে'স্তনিক ক্ষে'প'ণাস্ত্র: আকাশে টানা ১৫ ঘণ্টা, পাল্লা প্রায় সীমাহীন!
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৫
রাশিয়ার নতুন বুরেভেস্তনিক ক্ষেপণাস্ত্র: আকাশে টানা ১৫ ঘণ্টা, পাল্লা প্রায় সীমাহীন!
রাশিয়া আবারও দেখাল তাদের সামরিক শক্তির ভয়ংকর দিক। সম্প্রতি দেশটি সফলভাবে পরীক্ষা চালিয়েছে পারমাণবিক শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘বুরেভেস্তনিক’ (৯এম৭৩০), যা উড়েছে অবিশ্বাস্য ১৪ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করে — প্রায় ১৫ ঘণ্টা ধরে আকাশে থেকে!
রোববার (২৬ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, রাশিয়ার সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ পরীক্ষার বিস্তারিত তথ্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অবহিত করেছেন।
রুশ সামরিক সূত্রের দাবি, বুরেভেস্তনিক এমন এক ক্রুজ ক্ষেপণাস্ত্র যা যেকোনো প্রতিরক্ষা ব্যবস্থাকে ছিন্নভিন্ন করতে সক্ষম— এমনকি ভবিষ্যতের প্রতিরক্ষা প্রযুক্তিও একে ঠেকাতে পারবে না। এর পারমাণবিক ইঞ্জিন একে “প্রায় সীমাহীন” পাল্লা দেয়, যা একে বিশ্বের অন্যতম ভয়ংকর অস্ত্র বানিয়েছে।
ন্যাটো এই ক্ষেপণাস্ত্রকে SSC-X-9 Skyfall নামে শনাক্ত করেছে। রাশিয়ার দাবি, এটি এমন এক প্রযুক্তিগত সাফল্য, যা অন্য কোনো দেশের হাতে নেই।
ক্রেমলিনের প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি পর্যালোচনার এক বৈঠকে পুতিন বলেন,
> “বুরেভেস্তনিক এমন এক অস্ত্র যা পৃথিবীর অন্য কোনো দেশের হাতে নেই— এটি রাশিয়ার প্রতিরক্ষা সক্ষমতায় এক নতুন যুগের সূচনা করবে।”
রাশিয়ার এই পরীক্ষাকে পশ্চিমা বিশ্লেষকরা দেখছেন পরমাণু প্রতিযোগিতার নতুন অধ্যায় হিসেবে। বিশেষজ্ঞদের মতে, সীমাহীন পাল্লার এই ক্রুজ ক্ষেপণাস্ত্র এখন বৈশ্বিক নিরাপত্তা ভারসাম্যকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন