ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

মাদক-স'ন্ত্রাস ও চাঁ'দাবাজি দূর করার প্রতিশ্রুতি ইব্রাহিমের, পাশে থাকার ঘোষণা স্থানীয়দের

উনত্রিশের আহ্বান, রক্তদানে বাঁচুক প্রাণ’: কুড়িগ্রাম সরকারি কলেজে ‘বাঁধন’-এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সারে তিন  মিনিটে মন্ত্রীকে ৪৫  বার ‘স্যার’, ডাকা  সেই ইউএনও আবারও আলোচনায়।

বেগমগঞ্জে ধীতপুর ইয়াং স্টার স্পোর্টিং ক্লাবের ফুটবল ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নোয়াখালীতে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর ঝুলন্ত ম'রদেহ উদ্ধার

জিয়ানগরে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হোটেল, ক্ষতি ১০ লাখ টাকা

৩৫ বছরের শিক্ষকতা শেষে বিদায়, আবেগঘন সিদ্ধার্থ স্যারের শেষ কর্মদিবস

জিয়ানগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কোরআন বিশ্বচ্যাম্পিয়ন হাফেজ সাইফুর রহমান ত্বকির ইন্তেকাল

কোরআন বিশ্বচ্যাম্পিয়ন হাফেজ সাইফুর রহমান ত্বকির ইন্তেকাল বিশ্বের বিভিন্ন দেশে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বাংলাদেশের পতাকা উঁচিয়ে ধরা তরুণ হাফেজ সাইফুর রহমান ত্বকি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা যায়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর ত্বকীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। অবস্থা সংকটাপন্ন হলে তাকে আইসিইউতে নেওয়া হয়, তবে শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। হাফেজ ত্বকি আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নাম গর্বের সঙ্গে তুলে ধরেছিলেন। জর্ডান, কুয়েত ও বাহরাইনে আয়োজিত মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তিনি একাধিকবার প্রথম স্থান অর্জন করেন। বিশ্বের ৬২টি দেশকে পেছনে ফেলে মাত্র ১৭ বছর বয়সে ২০১৭ সালে জর্ডানে অনুষ্ঠিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন তিনি। মারকাযুত তাহফিজের প্রতিষ্ঠাতা ও ত্বকীর শিক্ষক হাফেজ কারী শায়খ নেছার আহমদ আন-নাছিরী তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জানাজা শেষে কুমিল্লার মুরাদনগরের নিজ গ্রাম ডালপায় তার দাফন সম্পন্ন হবে। ২০০০ সালে কুমিল্লার মুরাদনগর উপজেলার ডালপা গ্রামে জন্মগ্রহণ করেন হাফেজ সাইফুর রহমান ত্বকি। তার পিতা মাওলানা বদিউল আলম একজন মাদরাসা শিক্ষক। সন্তানের অকাল মৃত্যুতে তিনি শোকে ভেঙে পড়েছেন। এই প্রতিভাবান তরুণ হাফেজের মৃত্যুতে সারা দেশে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য মানুষ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকবার্তা প্রকাশ করছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

কোরআন বিশ্বচ্যাম্পিয়ন হাফেজ সাইফুর রহমান ত্বকির ইন্তেকাল

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৫

featured Image
কোরআন বিশ্বচ্যাম্পিয়ন হাফেজ সাইফুর রহমান ত্বকির ইন্তেকাল বিশ্বের বিভিন্ন দেশে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বাংলাদেশের পতাকা উঁচিয়ে ধরা তরুণ হাফেজ সাইফুর রহমান ত্বকি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা যায়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর ত্বকীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। অবস্থা সংকটাপন্ন হলে তাকে আইসিইউতে নেওয়া হয়, তবে শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। হাফেজ ত্বকি আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নাম গর্বের সঙ্গে তুলে ধরেছিলেন। জর্ডান, কুয়েত ও বাহরাইনে আয়োজিত মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তিনি একাধিকবার প্রথম স্থান অর্জন করেন। বিশ্বের ৬২টি দেশকে পেছনে ফেলে মাত্র ১৭ বছর বয়সে ২০১৭ সালে জর্ডানে অনুষ্ঠিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন তিনি। মারকাযুত তাহফিজের প্রতিষ্ঠাতা ও ত্বকীর শিক্ষক হাফেজ কারী শায়খ নেছার আহমদ আন-নাছিরী তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জানাজা শেষে কুমিল্লার মুরাদনগরের নিজ গ্রাম ডালপায় তার দাফন সম্পন্ন হবে। ২০০০ সালে কুমিল্লার মুরাদনগর উপজেলার ডালপা গ্রামে জন্মগ্রহণ করেন হাফেজ সাইফুর রহমান ত্বকি। তার পিতা মাওলানা বদিউল আলম একজন মাদরাসা শিক্ষক। সন্তানের অকাল মৃত্যুতে তিনি শোকে ভেঙে পড়েছেন। এই প্রতিভাবান তরুণ হাফেজের মৃত্যুতে সারা দেশে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য মানুষ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকবার্তা প্রকাশ করছেন।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল