ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

মাদক-স'ন্ত্রাস ও চাঁ'দাবাজি দূর করার প্রতিশ্রুতি ইব্রাহিমের, পাশে থাকার ঘোষণা স্থানীয়দের

উনত্রিশের আহ্বান, রক্তদানে বাঁচুক প্রাণ’: কুড়িগ্রাম সরকারি কলেজে ‘বাঁধন’-এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সারে তিন  মিনিটে মন্ত্রীকে ৪৫  বার ‘স্যার’, ডাকা  সেই ইউএনও আবারও আলোচনায়।

বেগমগঞ্জে ধীতপুর ইয়াং স্টার স্পোর্টিং ক্লাবের ফুটবল ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নোয়াখালীতে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর ঝুলন্ত ম'রদেহ উদ্ধার

জিয়ানগরে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হোটেল, ক্ষতি ১০ লাখ টাকা

৩৫ বছরের শিক্ষকতা শেষে বিদায়, আবেগঘন সিদ্ধার্থ স্যারের শেষ কর্মদিবস

জিয়ানগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

দখলদার-চাঁ'দাবাজদের বিএনপিতে স্থান নেই:বরকত উল্লাহ বুলু

নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু। শুক্রবার (৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নোয়াখালীর বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নে দোয়ালিয়া- দেবীপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে বরকত উল্লাহ বুলু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী কোনো দখলদার, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী বিএনপি করার অধিকার রাখেন না। তাই এ জাতীয় লোক বিএনপিতে থাকতে পারে না।

‎

‎

স্থানীয় নেতাকর্মীদের হুশিয়ারি করে তিনি বলেন, ছয়ানী এলাকায় মাদক ব্যবসা, দখলদারী, টেম্পু স্ট্যান্ড দখল ও চাঁদাবাজিসহ নানা অসামাজিক কার্যকলাপ চলে। এসব বিষয়ে সতর্ক থাকতে হবে। অভিযোগ আমলে নিয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

‎

‎

বরকত উল্লাহ বুলু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতা পাওয়ার দুই দিনের মধ্যেই ২০ হাজার বর্গকিলোমিটার খাল খনন ও ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা দেন। তার সেই কর্মসূচির অংশ হিসেবে এ খাল খনন করা হচ্ছে। এতে এলাকার মানুষ উপকৃত হবে, পানির ব্যবস্থা হবে, কৃষি ও মাছ উৎপাদন বাড়বে এবং খালের পাড়ে বনায়ন হবে।

‎

‎

‎

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রশংসা করে তিনি বলেন, স্বেচ্ছাশ্রমে খাল খনন করে কোটি মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন জিয়াউর রহমান। তার পুত্র তারেক রহমানও খাল খননে অংশ নিয়েছেন। তবে বিগত ১৭ বছরের তথাকথিত উন্নয়নের মতো এ কর্মসূচিকে ভেস্তে দেওয়া যাবে না। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বুলু বলেন, জিয়াউর রহমানের পথ অনুসরণ করে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করাই যার লক্ষ্য তার পক্ষে দেশের জনগণ না থেকে পারে না।

‎

‎

নির্বাচনের পর গোটা বাংলাদেশ এখন তারেক রহমানের সঙ্গে রয়েছে।

‎অনুষ্ঠানে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়েসুর রহমান, পানি উন্নয়ন বোর্ড নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী এসএম রেফাত জামিল, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, নোয়াখালী জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট বরিউল হাসান পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

‎

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

দখলদার-চাঁ'দাবাজদের বিএনপিতে স্থান নেই:বরকত উল্লাহ বুলু

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল