ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬

মোদী সরকারের সঙ্গে দেশ বিক্রির চুক্তি করেছে বিএনপি: রাশেদ প্রধান

মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নিয়ে জাতীয় স্বার্থ বিসর্জন দেওয়া যাবে না: শফিকুর রহমান

নোয়াখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নেতাকর্মীদের সমাগম

মতলব পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জননেতা আশরাফুর রহমান বাবু

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্গাপূজার টিম নিয়ে বিস্ফোরক মন্তব্য:

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্গাপূজার টিম নিয়ে বিস্ফোরক মন্তব্য: "এটি সিন্ডিকেট কমিটি" - স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব

যতবেশি মেয়েরা এগিয়ে আসবে, তত রাজনীতির গুণগতমান পরিবর্তন হবে: ইঞ্জি. শ্যামল এমপি

নাসিরনগরে এমপি এম এ হান্নানের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ

 দেবিদ্বারে সার ডিলার বরাদ্দ নিয়ে বিএনপির প্রতিবাদ সমাবেশ

আগামী জাতীয় নির্বাচন দেশ এবং জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আগামী নির্বাচনে দুর্নী'তিবাজ আর ইসলামের লেবাসধারীদেরকে জনগণ বয়'কট করবে: মুফতি রেজাউল করিম

ছবি: dsk tv

মাওলাগঞ্জ বাজার মাঠে নির্বাচনী জনসভার আয়োজন করে ইসলামী আন্দোলন। জনসভা মঞ্চে ব্রাহ্মণবা‌ড়িয়া ৬ আসনে হাতপাখার প্রার্থী সাইদু‌উদ্দিন খাঁন জা‌বে‌দের হাতে প্রতীক তুলে দেন দলটির আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, আগামী জাতীয় নির্বাচন দেশ এবং জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি, এবারের নির্বাচনে দেশের জনগণ দুর্নীতিবাজ এবং ইসলামের লেবাসধারীদেরকে বয়কট করবে। তিনি বলেন, কিছু সোনা যেমন দেখতে আসল মনে হলেও ভেতরে ইমিটেশন থাকে, তেমনি কিছু লোক ইসলামের লেবাস পরে ভিন্ন অ্যাজেন্ডা বাস্তবায়ন করছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ‌্যা স‌া‌ড়ে ৬ টায় ব্রাহ্মণবা‌ড়িয়া ৬ (বাঞ্ছারামপুর) আসনে হাতপাখার প্রার্থী সাইদু‌উদ্দিন খাঁন জা‌বে‌দের সমর্থনে উপ‌জেলার মাওলাগঞ্জ বাজার মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, একটি বিশেষ গোষ্ঠী ইসলামের নাম ব্যবহার করে আমেরিকা ও ভারতের মতো দেশগুলোর আদর্শ এবং বিদেশি সংস্কৃতি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায়। তারা আসলে ক্ষমতার লোভে মত্ত হয়ে উঠেছে। বর্তমানে প্রচলিত নিয়মে দেশ পরিচালনার ফলে সাধারণ মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ৫৪ বছর ধরে মানুষ যে নীতি–আদর্শে চলছিল, সেই নীতি–আদর্শের কারণে এ দেশের মানুষ যা চেয়েছিল, তা পায়নি। ৫ বারের মতো দুর্নীতিতে চ্যাম্পিয়ান হয়েছে। বিশ্বের কাছে দুর্নীতি করে অপমানিত করেছে। হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে। এদের পরিচালনায় দেশের টাকা পাচার হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে ইসলামের পক্ষে আওয়াজ উঠেছে। একটি দল ইসলামের পরিবর্তে ক্ষমতালোভী হয়ে গেছে। 

বক্তব্যে চরমোনাই পীর ব্রাহ্মণবা‌ড়িয়া-৬ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী সাইদু‌উদ্দিন খাঁন জা‌বে‌দের হাতে হাত পাখা প্রতীক তুলে দিয়ে বলেন, জা‌বেদ আপনাদের সন্তানের মতো, তার সম্মান রক্ষা করা আপনাদের দায়িত্ব। সে আমার ভাই, আপনাদের কাছে আমার আমানত রেখে গেলাম। এই অভিভাবকসুলভ ঘোষণা মুহূর্তেই বিশাল জনসমাগমে ব্যাপক আবেগ ও উদ্দীপনা সৃষ্টি করে।

জা‌বেদ তার বক্তব্যে জনগণের আকাঙ্ক্ষা পূরণে ‘জনকল্যাণমূলক বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক উন্নয়নসহ বাঞ্ছারামপুর‌কে একটি উন্নত ও আধুনিক উপজেলায় পরিণত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন, যা স্থানীয়দের মাঝে ব্যাপক আশার সঞ্চার করে।

এ সময় আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের কাছে ফুল দিয়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১০০ নেতাকর্মী ইসলামী আন্দোলনে যোগ দেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

আগামী নির্বাচনে দুর্নী'তিবাজ আর ইসলামের লেবাসধারীদেরকে জনগণ বয়'কট করবে: মুফতি রেজাউল করিম

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল