ডা. শফিকুর রহমানের সঙ্গে তার বসুন্ধরার বাসভবনে সাক্ষাৎ করবেন।
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৫
পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার রোববার (২৪ আগস্ট) দুপুর আড়াইটায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে তার বসুন্ধরার বাসভবনে সাক্ষাৎ করবেন। শনিবার (২৩ আগস্ট) রাতে জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে একই দিন বিকেল পৌনে পাঁচটার দিকে পাকিস্তান হাইকমিশনে ইসহাক দারের সঙ্গে বৈঠক করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল। এ সময় পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারসহ হাইকমিশনের ঊর্ধ্বতন কূটনীতিকরা উপস্থিত ছিলেন।
জামায়াতের প্রতিনিধি দলে ছিলেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার-সংযোগ সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এবং অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
বৈঠকে বাংলাদেশের চলমান পরিস্থিতি ছাড়াও দুই দেশের উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করে অগ্রগতির পথে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন