মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
অভিনেত্রী জাহানারা ভূঁইয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৫
অভিনেত্রী জাহানারা ভূঁইয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ঢালিউডের একসময়কার জনপ্রিয় ও প্রভাবশালী এই শিল্পী সোমবার (২৫ আগস্ট) যুক্তরাষ্ট্রের মিনেসোটায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নানাবিধ শারীরিক সমস্যায় ভুগছিলেন জাহানারা ভূঁইয়া। ডায়াবেটিসের জটিলতায় তাঁর দুটি কিডনি সম্পূর্ণ অচল হয়ে যায়। গত প্রায় দেড় বছর ধরে তিনি মিনেসোটার লেক রিজ কেয়ার সেন্টারে চিকিৎসাধীন ছিলেন এবং নিয়মিত ডায়ালাইসিস চলছিল। তবে শেষ পর্যন্ত আর সুস্থ হয়ে উঠতে পারেননি।
সংগীতশিল্পী নিলয় আহমেদ, যিনি জাহানারা ভূঁইয়ার ভাইয়ের ছেলে, শোকবার্তায় লিখেছেন—
“আমাদের প্রিয় বড় ফুপু আর নেই। তিনি ছিলেন একাধারে গীতিকার, অভিনেত্রী ও চলচ্চিত্র ব্যক্তিত্ব। তাঁর লেখা গান ও শিল্পকর্ম মানুষের হৃদয়ে চিরকাল অমলিন থাকবে। আমরা দোয়া করি আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।”
সত্তর ও আশির দশকে অভিনয়ের পাশাপাশি গীতিকার, প্রযোজক এবং পরিচালক হিসেবেও নিজের অবস্থান তৈরি করেছিলেন জাহানারা ভূঁইয়া। তাঁর গীতিকার হিসেবে যাত্রা শুরু হয় স্বামী মুক্তিযোদ্ধা ও নির্মাতা সিরাজুল ইসলাম ভূঁইয়া পরিচালিত ‘নিমাই সন্ন্যাসী’ চলচ্চিত্র দিয়ে।
আশির দশকে ‘সৎমা’ ছবিতে অভিনয়ের মাধ্যমে চরিত্রাভিনেত্রী হিসেবে ব্যাপক খ্যাতি অর্জন করেন তিনি। পরবর্তীতে শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন এবং পাশাপাশি কয়েকটি সিনেমা পরিচালনাও করেন। তাঁর পরিচালিত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘সিঁদুর নিও না মুছে’।
তাঁর প্রয়াণে চলচ্চিত্র অঙ্গন শোকাহত হয়ে পড়েছে
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন