শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ফেব্রুয়ারির মধ্যেই সংস্কার ও বিচার সম্ভব: এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৫
ফেব্রুয়ারির মধ্যেই সংস্কার ও বিচার সম্ভব: এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সরকারের আন্তরিকতা ও রাজনৈতিক দলগুলোর ঐকমত্য থাকলে আগামী ফেব্রুয়ারির মধ্যেই সংস্কার কার্যক্রম এবং বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভবফেব্রুয়ারির মধ্যেই সংস্কার ও বিচার সম্ভব: এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ আয়োজিত বিশেষ আলোকচিত্র প্রদর্শনীতে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মত দেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে বিরোধী দলগুলোকে দমন করা হয়েছে। কিন্তু ৫ আগস্টের পর সেই পুরোনো সংস্কৃতি যেন আর না ফিরে আসে। তিনি স্পষ্ট করে জানান, “আমরা কোনো প্রতিষ্ঠানকে ভেঙে দিতে চাই না, বরং তার সংস্কার চাই। ব্যক্তিকে দায়মুক্তি দেওয়া যায়, কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার ছাড়া টেকসই সমাধান সম্ভব নয়।”
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এনসিপিকে অনেক সময় নির্বাচনবিমুখ দল হিসেবে উপস্থাপন করা হয়, যা সঠিক নয়। “নির্বাচনের তারিখ আমাদের কাছে বড় বিষয় নয়, চাইলে আগামীকালও নির্বাচন হতে পারে। তবে আগে সংস্কার বাস্তবায়ন ও বিচার প্রক্রিয়ার একটি সুস্পষ্ট রূপরেখা দিতে হবে,” যোগ করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, গুম তদন্ত কমিশনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে না, যা সত্যিকার বিচারপ্রক্রিয়ার অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন