ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

মাদক-স'ন্ত্রাস ও চাঁ'দাবাজি দূর করার প্রতিশ্রুতি ইব্রাহিমের, পাশে থাকার ঘোষণা স্থানীয়দের

উনত্রিশের আহ্বান, রক্তদানে বাঁচুক প্রাণ’: কুড়িগ্রাম সরকারি কলেজে ‘বাঁধন’-এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সারে তিন  মিনিটে মন্ত্রীকে ৪৫  বার ‘স্যার’, ডাকা  সেই ইউএনও আবারও আলোচনায়।

বেগমগঞ্জে ধীতপুর ইয়াং স্টার স্পোর্টিং ক্লাবের ফুটবল ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নোয়াখালীতে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর ঝুলন্ত ম'রদেহ উদ্ধার

জিয়ানগরে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হোটেল, ক্ষতি ১০ লাখ টাকা

৩৫ বছরের শিক্ষকতা শেষে বিদায়, আবেগঘন সিদ্ধার্থ স্যারের শেষ কর্মদিবস

জিয়ানগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মার্কিন চাপের মুখে ঘনিষ্ঠ হচ্ছে চীন-রাশিয়া-ভারত

মার্কিন চাপের মুখে ঘনিষ্ঠ হচ্ছে চীন-রাশিয়া-ভারত বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের বাড়তি চাপ ও শুল্কনীতি নতুন সমীকরণ তৈরি করছে। এরই প্রেক্ষাপটে চীন, রাশিয়া ও ভারত নিজেদের কূটনৈতিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করছে। আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত চীনের উত্তরাঞ্চলীয় বন্দরনগরী থিয়েনচিনে অনুষ্ঠিতব্য আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে একই মঞ্চে উঠতে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সম্মেলনের আয়োজক সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)। এতে তিন পরাশক্তির পাশাপাশি মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্যের অন্তত ২০টিরও বেশি দেশের রাষ্ট্রনেতা অংশ নেবেন। বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি ও বাণিজ্যিক কৌশল বৈশ্বিক অর্থনীতিকে যে চাপের মুখে ফেলেছে, তার প্রেক্ষাপটে শি-পুতিন-মোদির একসঙ্গে উপস্থিতি গ্লোবাল সাউথের জন্য শক্তি প্রদর্শনের একটি বড় ইঙ্গিত। রাশিয়ার জন্য এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ। ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক শীতল হলেও এই মঞ্চে পুতিনের উপস্থিতি তাকে নতুন কূটনৈতিক স্বীকৃতি এনে দেবে। অন্যদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রায় সাত বছর পর চীনের মাটিতে পা রাখতে যাচ্ছেন। ২০২০ সালের সীমান্ত সংঘাতের পর দুই দেশের সম্পর্ক টানাপোড়েনের মধ্য দিয়ে গেলেও সাম্প্রতিক সময়ে উত্তেজনা প্রশমনের উদ্যোগ নেওয়ায় এই সফরকে একটি সম্ভাবনাময় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। পর্যবেক্ষকরা মনে করছেন, শি ও মোদির বৈঠকে সীমান্ত থেকে সেনা প্রত্যাহার, বাণিজ্যিক শুল্কে ছাড় এবং ভিসা প্রক্রিয়া সহজীকরণের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

রোববার, ০১ নভেম্বর ২০২৬

মার্কিন চাপের মুখে ঘনিষ্ঠ হচ্ছে চীন-রাশিয়া-ভারত

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৫

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল