ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : রোববার, ৩১ আগস্ট ২০২৫

মাদক-স'ন্ত্রাস ও চাঁ'দাবাজি দূর করার প্রতিশ্রুতি ইব্রাহিমের, পাশে থাকার ঘোষণা স্থানীয়দের

উনত্রিশের আহ্বান, রক্তদানে বাঁচুক প্রাণ’: কুড়িগ্রাম সরকারি কলেজে ‘বাঁধন’-এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সারে তিন  মিনিটে মন্ত্রীকে ৪৫  বার ‘স্যার’, ডাকা  সেই ইউএনও আবারও আলোচনায়।

বেগমগঞ্জে ধীতপুর ইয়াং স্টার স্পোর্টিং ক্লাবের ফুটবল ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নোয়াখালীতে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর ঝুলন্ত ম'রদেহ উদ্ধার

জিয়ানগরে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হোটেল, ক্ষতি ১০ লাখ টাকা

৩৫ বছরের শিক্ষকতা শেষে বিদায়, আবেগঘন সিদ্ধার্থ স্যারের শেষ কর্মদিবস

জিয়ানগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গাজায় ত্রাণ পৌঁছাতে চাইলেও মার্কিন সিনেটরদের অনুমতি দিল না ইসরাইল

গাজায় ত্রাণ পৌঁছাতে চাইলেও মার্কিন সিনেটরদের অনুমতি দিল না ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা সিটিতে আকাশপথে ত্রাণ পাঠানোর উদ্যোগ আটকে দিয়েছে ইসরাইল। একই সঙ্গে সীমিত করে দেওয়া হয়েছে স্থলপথে ট্রাকের মাধ্যমে ত্রাণ প্রবেশের সুযোগও। বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের সিনেটর ক্রিস ভ্যান হোলেন। শনিবার (৩১ আগস্ট) তিনি জানান, তিনি ও সিনেটর জেফ মার্কলি জর্ডানের একটি বিমানে যোগ দিয়ে গাজায় ত্রাণ ফেলতে চেয়েছিলেন। তবে ইসরাইল সেই ফ্লাইটের অনুমোদন দিতে অস্বীকৃতি জানায়। এক্সে দেওয়া বার্তায় ভ্যান হোলেন লিখেছেন, “নেতানিয়াহু গাজায় ট্রাকের মাধ্যমে ত্রাণ প্রবেশ সীমিত করছেন। অথচ ক্ষুধার্ত মানুষের কাছে খাবার পৌঁছানোর সবচেয়ে কার্যকর উপায় এটাই। তাই জর্ডান নিজস্ব বিমানে কিছু ত্রাণ পাঠাচ্ছে।” তিনি আরও যোগ করেন, “আমাদের বলা হয়েছিল, আমরা চাইলে সেই বিমানে থাকতে পারি। কিন্তু শেষ পর্যন্ত ইসরাইল আমাদের পরিকল্পিত যাত্রার অনুমতি দেয়নি।” পর্যবেক্ষকদের ধারণা, মার্কিন সিনেটররা যেন গাজা সিটির ভয়াবহ পরিস্থিতি সরাসরি দেখতে না পারেন, তাই তাদের প্রবেশ আটকে দিয়েছে ইসরাইল। এর কয়েক ঘণ্টা আগে সিএনএন জানিয়েছিল, গাজা সিটির ভেতরে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরাইলি সেনারা। তারই অংশ হিসেবে আকাশপথে ত্রাণ পৌঁছানো বন্ধ এবং স্থলপথে ত্রাণ সীমিত রাখার পরিকল্পনা করছে তারা। এদিকে গাজায় ইসরাইলি হামলায় একদিনেই প্রাণ হারিয়েছেন আরও ৭৭ ফিলিস্তিনি। এর মধ্যে অন্তত ১১ জন নিহত হয়েছেন ত্রাণ সংগ্রহ করতে গিয়ে। ক্রমাগত হামলা ও উচ্ছেদের কারণে শত শত মানুষ গাজা সিটি ছেড়ে পালিয়ে যাচ্ছেন। বাড়ির সামান্য মালপত্র ট্রাক, ভ্যান কিংবা গাধার গাড়িতে তুলে নিরাপদ আশ্রয়ের খোঁজে রওনা হয়েছেন তারা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

গাজায় ত্রাণ পৌঁছাতে চাইলেও মার্কিন সিনেটরদের অনুমতি দিল না ইসরাইল

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৫

featured Image
গাজায় ত্রাণ পৌঁছাতে চাইলেও মার্কিন সিনেটরদের অনুমতি দিল না ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা সিটিতে আকাশপথে ত্রাণ পাঠানোর উদ্যোগ আটকে দিয়েছে ইসরাইল। একই সঙ্গে সীমিত করে দেওয়া হয়েছে স্থলপথে ট্রাকের মাধ্যমে ত্রাণ প্রবেশের সুযোগও। বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের সিনেটর ক্রিস ভ্যান হোলেন। শনিবার (৩১ আগস্ট) তিনি জানান, তিনি ও সিনেটর জেফ মার্কলি জর্ডানের একটি বিমানে যোগ দিয়ে গাজায় ত্রাণ ফেলতে চেয়েছিলেন। তবে ইসরাইল সেই ফ্লাইটের অনুমোদন দিতে অস্বীকৃতি জানায়। এক্সে দেওয়া বার্তায় ভ্যান হোলেন লিখেছেন, “নেতানিয়াহু গাজায় ট্রাকের মাধ্যমে ত্রাণ প্রবেশ সীমিত করছেন। অথচ ক্ষুধার্ত মানুষের কাছে খাবার পৌঁছানোর সবচেয়ে কার্যকর উপায় এটাই। তাই জর্ডান নিজস্ব বিমানে কিছু ত্রাণ পাঠাচ্ছে।” তিনি আরও যোগ করেন, “আমাদের বলা হয়েছিল, আমরা চাইলে সেই বিমানে থাকতে পারি। কিন্তু শেষ পর্যন্ত ইসরাইল আমাদের পরিকল্পিত যাত্রার অনুমতি দেয়নি।” পর্যবেক্ষকদের ধারণা, মার্কিন সিনেটররা যেন গাজা সিটির ভয়াবহ পরিস্থিতি সরাসরি দেখতে না পারেন, তাই তাদের প্রবেশ আটকে দিয়েছে ইসরাইল। এর কয়েক ঘণ্টা আগে সিএনএন জানিয়েছিল, গাজা সিটির ভেতরে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরাইলি সেনারা। তারই অংশ হিসেবে আকাশপথে ত্রাণ পৌঁছানো বন্ধ এবং স্থলপথে ত্রাণ সীমিত রাখার পরিকল্পনা করছে তারা। এদিকে গাজায় ইসরাইলি হামলায় একদিনেই প্রাণ হারিয়েছেন আরও ৭৭ ফিলিস্তিনি। এর মধ্যে অন্তত ১১ জন নিহত হয়েছেন ত্রাণ সংগ্রহ করতে গিয়ে। ক্রমাগত হামলা ও উচ্ছেদের কারণে শত শত মানুষ গাজা সিটি ছেড়ে পালিয়ে যাচ্ছেন। বাড়ির সামান্য মালপত্র ট্রাক, ভ্যান কিংবা গাধার গাড়িতে তুলে নিরাপদ আশ্রয়ের খোঁজে রওনা হয়েছেন তারা।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল