ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : রোববার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

মাদক-স'ন্ত্রাস ও চাঁ'দাবাজি দূর করার প্রতিশ্রুতি ইব্রাহিমের, পাশে থাকার ঘোষণা স্থানীয়দের

উনত্রিশের আহ্বান, রক্তদানে বাঁচুক প্রাণ’: কুড়িগ্রাম সরকারি কলেজে ‘বাঁধন’-এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সারে তিন  মিনিটে মন্ত্রীকে ৪৫  বার ‘স্যার’, ডাকা  সেই ইউএনও আবারও আলোচনায়।

বেগমগঞ্জে ধীতপুর ইয়াং স্টার স্পোর্টিং ক্লাবের ফুটবল ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নোয়াখালীতে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর ঝুলন্ত ম'রদেহ উদ্ধার

জিয়ানগরে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হোটেল, ক্ষতি ১০ লাখ টাকা

৩৫ বছরের শিক্ষকতা শেষে বিদায়, আবেগঘন সিদ্ধার্থ স্যারের শেষ কর্মদিবস

জিয়ানগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনরত, আইনশৃঙ্খলা বাহিনীকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে কাজ না করার আহ্বান জানিয়েছেন

অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনরত, আইনশৃঙ্খলা বাহিনীকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে কাজ না করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে এবং তাদের প্রত্যাশা পূরণের চেষ্টা করতে হবে। রবিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগে নির্বাচন-সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনে তিনি প্রশাসনের উদ্দেশে এসব দিকনির্দেশনা দেন। রাজনৈতিক প্রভাব থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, ধৈর্য ধরে ঠাণ্ডা মাথায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রতিটি বিষয় মোকাবিলা করতে হবে। তার মতে, স্বচ্ছ ও জবাবদিহিমূলক কার্যক্রমের মাধ্যমেই সাধারণ মানুষের বিশ্বাস অর্জন সম্ভব। তিনি আশা প্রকাশ করেন, আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে। একইসঙ্গে অতীতের অস্বচ্ছ নির্বাচনগুলোর অভিজ্ঞতা ভুলে এগিয়ে যাওয়ার তাগিদ দেন। দুর্নীতি ও মাদক দমনেও জোর দেন তিনি। গণমাধ্যমের প্রতি অসন্তোষ প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকারের সফলতা প্রচার না করে কেবল ব্যর্থতাকেই বড় করে উপস্থাপন করা হয়। তিনি আরও জানান, ‘অপারেশন ডেভিলহান্ট’ এখনও চলমান, আর ফ্যাসিস্ট শক্তির তালিকা প্রতিটি থানায় রয়েছে। জামিনে মুক্ত হয়ে যারা অপরাধে জড়াচ্ছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন তিনি। এছাড়া তিনি জানান, জাতীয় নির্বাচনের আগে লটারির মাধ্যমে পুলিশ সদস্যদের বদলি ও পদায়ন করা হবে। এসময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী বলেন, গত জুলাই-আগস্টের পর যে নতুন কাঠামোয় পুলিশ গড়ে উঠেছে, জাতীয় নির্বাচনই হবে তার চূড়ান্ত পরীক্ষা। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এ সময় বলেন, আসন্ন নির্বাচন হবে পুলিশের জন্য অগ্নিপরীক্ষা। চাপের মধ্যেও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য তিনি পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

রোববার, ০১ নভেম্বর ২০২৬

স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনরত, আইনশৃঙ্খলা বাহিনীকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে কাজ না করার আহ্বান জানিয়েছেন

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৫

featured Image
অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনরত, আইনশৃঙ্খলা বাহিনীকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে কাজ না করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে এবং তাদের প্রত্যাশা পূরণের চেষ্টা করতে হবে। রবিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগে নির্বাচন-সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনে তিনি প্রশাসনের উদ্দেশে এসব দিকনির্দেশনা দেন। রাজনৈতিক প্রভাব থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, ধৈর্য ধরে ঠাণ্ডা মাথায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রতিটি বিষয় মোকাবিলা করতে হবে। তার মতে, স্বচ্ছ ও জবাবদিহিমূলক কার্যক্রমের মাধ্যমেই সাধারণ মানুষের বিশ্বাস অর্জন সম্ভব। তিনি আশা প্রকাশ করেন, আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে। একইসঙ্গে অতীতের অস্বচ্ছ নির্বাচনগুলোর অভিজ্ঞতা ভুলে এগিয়ে যাওয়ার তাগিদ দেন। দুর্নীতি ও মাদক দমনেও জোর দেন তিনি। গণমাধ্যমের প্রতি অসন্তোষ প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকারের সফলতা প্রচার না করে কেবল ব্যর্থতাকেই বড় করে উপস্থাপন করা হয়। তিনি আরও জানান, ‘অপারেশন ডেভিলহান্ট’ এখনও চলমান, আর ফ্যাসিস্ট শক্তির তালিকা প্রতিটি থানায় রয়েছে। জামিনে মুক্ত হয়ে যারা অপরাধে জড়াচ্ছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন তিনি। এছাড়া তিনি জানান, জাতীয় নির্বাচনের আগে লটারির মাধ্যমে পুলিশ সদস্যদের বদলি ও পদায়ন করা হবে। এসময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী বলেন, গত জুলাই-আগস্টের পর যে নতুন কাঠামোয় পুলিশ গড়ে উঠেছে, জাতীয় নির্বাচনই হবে তার চূড়ান্ত পরীক্ষা। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এ সময় বলেন, আসন্ন নির্বাচন হবে পুলিশের জন্য অগ্নিপরীক্ষা। চাপের মধ্যেও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য তিনি পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল