শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
নেপালের সামগ্রিক নিরাপত্তার দায়িত্ব এখন দেশটির সেনাবাহিনীর হাতে
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৫
নেপালের সামগ্রিক নিরাপত্তার দায়িত্ব এখন দেশটির সেনাবাহিনীর হাতে। চলমান অস্থিরতা নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ১০টার পর থেকে সেনারা সারাদেশে অবস্থান নিতে শুরু করে।
এর আগে সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল এক ভিডিও বার্তায় আন্দোলনরত জেন-জি নেতাদের প্রতি শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে সমাধান খোঁজার আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেন, “এই সংকটময় পরিস্থিতি স্বাভাবিক করা এবং জাতির স্বার্থ রক্ষা করা সবার দায়িত্ব। তাই আমি বিক্ষোভ স্থগিত করে আলোচনার পথে আসার অনুরোধ করছি।”
প্রতিরক্ষা জনসংযোগ অধিদপ্তর এক বিবৃতিতে জানায়, কিছু গোষ্ঠী অরাজক পরিস্থিতির সুযোগ নিয়ে জনগণের জীবন ও সরকারি-বেসরকারি সম্পত্তির ক্ষতি করছে। এ অবস্থায় সেনাবাহিনী সাধারণ নাগরিকদের সংযত থাকার পাশাপাশি ধ্বংসাত্মক কার্যকলাপ প্রতিরোধে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, সহিংসতা বন্ধ না হলে সেনাবাহিনী অন্যান্য নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় করে পূর্ণমাত্রায় মোতায়েন হবে এবং প্রয়োজনে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নতুন করে মূল্যায়ন করা হবে।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন