গাজা বিশ্বকে বদলে দিয়েছে, ফিলিস্তিনের মুক্তিই সবার মুক্তির ভিত্তি: অ্যাবি মার্টিন
ফিলিস্তিনের স্বাধীনতার লড়াইকে বিশ্বের নিপীড়িত মানুষের মুক্তির সংগ্রামের অংশ হিসেবে উল্লেখ করেছেন মার্কিন সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা অ্যাবি মার্টিন।
ফ্রান্সের প্যারিসে মার্কিন র্যাপার ম্যাকলমোরের ফিলিস্তিনপন্থি সংগীত সফরের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, গাজায় ইসরাইলের সামরিক অভিযান ও মানবিক বিপর্যয় বিশ্ববাসীর রাজনৈতিক চিন্তা, মানবাধিকারবোধ এবং আন্তর্জাতিক ব্যবস্থা সম্পর্কে দৃষ্টিভঙ্গিতে বড় পরিবর্তন এনেছে।
অ্যাবি মার্টিনের মতে, গাজায় যা ঘটেছে, এরপর বিশ্ব আর আগের অবস্থায় ফিরে যেতে পারবে না। তিনি গাজাকে বর্তমান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৈতিক ও রাজনৈতিক পরীক্ষাক্ষেত্র হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে হাজারো মানুষের উপস্থিতিতে তিনি অন্যায়ের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে সংস্কৃতি ও শিল্পকে কার্যকর মাধ্যম হিসেবে ব্যবহারের আহ্বান জানান।

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন