লক্ষীকলা টাইগার ক্লাবের উদ্বোধনে চেয়ারম্যান পদপ্রার্থী সহিদুল ইসলাম
বগুড়ার মোকামতলা উপজেলার দেউলি ইউনিয়নের লক্ষীকলা গ্রামে উদ্বোধন করা হয়েছে লক্ষীকলা টাইগার ক্লাব। সম্প্রতি এক অনুষ্ঠানে ফিতা কেটে ক্লাবটির উদ্বোধন করেন দেউলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সহিদুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে সহিদুল ইসলাম বলেন, তরুণ সমাজ একটি এলাকার অন্যতম শক্তি। তাদের সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডের বিকল্প নেই। মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলার পরিবেশ তৈরি করা জরুরি। এ ধরনের উদ্যোগ তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি বাড়াতে সহায়তা করবে।
তিনি আরও বলেন, এলাকার তরুণদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করতে হবে। শুধু খেলাধুলা নয়, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও তরুণদের এগিয়ে আসতে হবে। লক্ষীকলা টাইগার ক্লাব স্থানীয় তরুণদের ঐক্যবদ্ধ করে ইতিবাচক কর্মকাণ্ডে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্লাবের সদস্য, তরুণ ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন