মায়ের মৃত্যুর ১২ ঘণ্টার ব্যবধানে ছেলেরও মৃত্যু, একসঙ্গে জানাজা ও পাশাপাশি দাফন
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বারোকোনা গ্রামে মায়ের মৃত্যুর প্রায় ১২ ঘণ্টার ব্যবধানে ছেলের মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে একই সঙ্গে মা ও ছেলের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁদের পাশাপাশি দাফন করা হয়।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে শেষনিশ্বাস ত্যাগ করেন সৈয়দা মাজেদা খাতুন। মায়ের মৃত্যুর খবর ও শোক সইতে না পেরে অসুস্থ হয়ে পড়েন তাঁর ছেলে সৈয়দ মেজবাউর রশিদ সুমন।
পরে রাত ১১টার দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মায়ের মৃত্যুর কয়েক ঘণ্টার ব্যবধানে ছেলের এমন বিদায়ে শোকাহত হয়ে পড়েছেন স্বজন ও এলাকাবাসী। বৃহস্পতিবার সকাল ১১টায় মা ও ছেলের জানাজা একসঙ্গে অনুষ্ঠিত হয়। এরপর তাঁদের পাশাপাশি দাফন করা হয়।
আল্লাহ মরহুম মা ও ছেলেকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দান করুন। আমিন। ????

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন