ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪৪ লাখ ৮৩ হাজার ১৭০ টাকা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সুলতানপুর ব্যাটালিয়নের অধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির (বিওপি) টহল দল নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, আখাউড়া, মঈনপুর, চন্ডিদার, মাদলা ও খাদলা বিওপির পাশাপাশি কুমিল্লার সালদানদী, শশীদল, শংকুচাইল ও খারেরা বিওপির টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়।
অভিযানে ভারতীয় বাসমতি চাল, শাড়ি, তালা, স্যুটের কাপড়, রেডবুল এনার্জি ড্রিংকস, প্রসাধনী, জিরা, শ্যাম্পু, টুথপেস্ট ও অলিভ অয়েলসহ বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হয়। এছাড়া গরু, মোটরসাইকেল ও ইজিবাইকসহ গাঁজা ও বিয়ারও জব্দ করা হয়েছে।
৬০ বিজিবি জানিয়েছে, জব্দ করা সব পণ্যের আনুমানিক মূল্য ৪৪ লাখ ৮৩ হাজার ১৭০ টাকা।
সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচারসহ নারী-শিশু পাচার এবং পুশ-ইন প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
মেহেদী হাসান মেহের
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৬

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন