মার্কিন বিমান হামলায় ইরানে মা-বাবাসহ শিশুর মৃত্যু, হরমুজ প্রণালি নিয়ে নতুন হুঁশিয়ারি
ইরানের দক্ষিণাঞ্চলের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় একটি আবাসিক ভবন ধসে মা-বাবাসহ দুই বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় পরিবারের আরও দুই শিশু আহত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) চাহ তাঙ্গু এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ।
এদিকে হামলার পর জর্ডানের আকাশসীমার দিকে ছোড়া ইরানের পাঁচটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে জর্ডানের সেনাবাহিনী।
অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ অব্যাহত থাকলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে না।
সাম্প্রতিক এ ঘটনায় মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতির ওপর আন্তর্জাতিক মহলের নজর রয়েছে।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন